চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জন্য বার্সার দরজা ‘সবসময় খোলা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও বার্সেলোনা সভাপতি একসঙ্গে ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে বিদায়ী সংবাদ সম্মেলনে কেঁদেছিলেন লিওনেল মেসি। পিএসজিতে যাওয়া আর্জেন্টাইন মহাতারকার দুবছরের চুক্তি এমৌসুমে শেষ হবে। ঘরের ছেলে আবার ফিরবে ঘরে- এমন আলোচনার পালে যেন জোর হাওয়াই দিলেন জাভি হার্নান্দেজ।

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষের পর আর নবায়ন করবেন না মেসি, এমন খবর আগেই ছড়িয়েছে। ৩৫ বর্ষী ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরুর পর কাতালান ক্লাবটির কোচ ও সাবেক সতীর্থ জাভি বলেই দিলেন, ন্যু ক্যাম্পে মেসির জন্য দরজা সবসময় খোলা থাকবে।

ইউরোপা লিগে বৃহস্পতিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন জাভি। বলেন, ‘এখানে তার বাড়ি। দরজা সবসময় খোলা। মেসি আমার একজন বন্ধু। আমাদের সার্বক্ষণিক যোগাযোগে আছে।’

‘বার্সেলোনায় ফেরাটা নির্ভর করবে সে ভবিষ্যতের জন্য কী চায় এবং ক্লাব কীভাবে বিষয়টাকে দেখে। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালের সেরা।’

স্প্যানিশ গণমাধ্যমের দাবি, কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মহাতারকার বাবা হোর্হে চলতি সপ্তাহে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে স্পেনে দেখা করেছেন। যেটির সঙ্গে অনেকে খুঁজছেন মেসির বার্সায় ফেরার যোগসূত্র।

পিএসজি মেসির সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী, এমন খবরও আছে। অন্যদিকে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি সিএফ এবং সৌদি আরবের ক্লাবগুলোও তাকে পেতে আগ্রহ দেখাচ্ছে।

Tags: জাভিবার্সেলোনামেসিলিড স্পোর্টস
Previous Post

মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও টিকটকে!

Next Post

সিকিউরিটি গার্ড থেকে প্রতারক চক্রের মূলহোতা কুদ্দুস

Next Post
প্রতারক চক্রের মূলহোতা কুদ্দুসের ছবি, সিকিউরিটি গার্ড থেকে প্রতারক চক্রের মূলহোতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিকিউরিটি গার্ড থেকে প্রতারক চক্রের মূলহোতা কুদ্দুস

বিশ্বকাপ ক্রিকেটে ভারতের ক্রিকেটার রোহিত শর্মা ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিতের ফিটনেস বিষয়ে লেগে আছেন কপিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT