চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোন, টাকা ও চাবিসহ নানা জিনিস উবারে ফেলে যান বাংলাদেশিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 06, জুন 2022
in বাংলাদেশ
A A
Uber logo displayed on a white background. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোন, টাকা ও চাবিসহ নানা জিনিস বাংলাদেশিরা উবারে ফেলে যান বলে জানিয়েছে উবার কর্তৃপক্ষ। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সেখানে বলা হয়: উবার আজ ২০২১-২০২২ সালের জন্য ‘লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স’-এর ষষ্ঠ সংস্করণ প্রকাশ করেছে। গত বছর বাংলাদেশি ব্যবহারকারীরা কোন কোন জিনিস উবারে সবচেয়ে বেশি ফেলে গেছেন এবং দিনের কোন মুহূর্তে, সপ্তাহের কোন দিনে ও বছরের কোন সময়ে উবার যাত্রীরা হারানো জিনিস রিপোর্ট করেছেন — এসব তথ্যের একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে এই ইনডেক্সে।

বাংলাদেশিরা গত বছর শুক্রবারে সবচেয়ে বেশি তাদের ব্যক্তিগত জিনিস উবারে ভুলে ফেলে গেছেন। বিকেল ৪টার দিকে তাদের এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে । শুক্র ও রবিবার তারা ফোন হারিয়েছেন বেশি। গত বছর হারানোর তালিকার শীর্ষে ছিল ফোন, ক্যামেরা, হেডফোন ও চাবি। তালিকায় এর পরপরই ছিল ওয়ালেট ও ছাতা।

উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, “চলার পথে গাড়িতে কিছু হারিয়ে ফেললে কেমন উৎকণ্ঠার অনুভূতি হয়, সেটা আমরা সবাই জানি। যাত্রীদের সুবিধার ব্যাপারে উবার সবসময় মনোযোগী। তাদেরকে উবারের ইন-অ্যাপ অপশন এবং হারানো জিনিস কী করে ফেরত পাওয়া যায় সে ব্যাপারে জানানোর জন্য ‘লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স’ একটি মজার কিন্তু শিক্ষামূলক উপায়। যাত্রীরা যদি গাড়িতে কিছু হারিয়ে ফেলেন বা ভুলে যান, একটা বাটন ট্যাপ করেই তারা তা রিপোর্ট করতে পারেন। গাড়ি থেকে নামার আগে সব কিছু নিয়ে নামতে ভুলবেন না। যদি ভুল করে কিছু ফেলেও যান, কীভাবে তা ফিরে পাবেন সেটাও জেনে রাখুন।”

“লস্ট আইটেম” খুঁজে পাওয়ার জন্য একটি সহজ নির্দেশিকা:
১। “মেন্যু”তে যান
২। “ইয়োর ট্রিপস” অপশনে ট্যাপ করুন এবং যে ট্রিপে আপনার জিনিসটি হারিয়ে গেছে তা সিলেক্ট করুন
৩। “রিপোর্ট অ্যান ইস্যু উইথ দিস ট্রিপ” অপশনে ট্যাপ করুন
৪। “আই লস্ট অ্যান আইটেম” অপশনে ট্যাপ করুন
৫। “কন্ট্যাক্ট মাই ড্রাইভার অ্যাবাউট আ লস্ট আইটেম” অপশনে ট্যাপ করুন
৬। স্ক্রোল করে নিচে নামুন এবং আপনার সাথে যোগযোগ করা যাবে এমন একটি ফোন নম্বর লিখুন। সাবমিট অপশনে ট্যাপ করুন।
৭। যদি নিজের ফোন হারিয়ে যায় তাহলে আপনার বন্ধুর ফোন নম্বর ব্যবহার করুন। এটি করার জন্য আপনাকে কম্পিউটার বা বন্ধুর ফোন থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
৮। আপনার ফোন বেজে উঠবে এবং আপনার চালকের মোবাইল নম্বরের সাথে আপনাকে সরাসরি যুক্ত করে দেওয়া হবে।
৯। যদি চালক ফোন ধরেন এবং নিশ্চিত করেন যে আপনার জিনিসটি পাওয়া গেছে, সেটি ফিরিয়ে নিতে উভয়ের জন্য সুবিধাজনক একটি সময় ও স্থান নির্বাচন করুন।
১০। যদি চালকের সাথে যোগাযোগ করতে না পারেন, তাহলে হারানো জিনিস রিপোর্ট করার জন্য ‘ইন-অ্যাপ সাপোর্ট’ ব্যবহার করুন। উবারের সাপোর্ট টিম আপনাকে সাহায্য করবে।
উবারে কিছু হারিয়ে ফেললে কীভাবে তা ফিরে পেতে পারেন ভিডিও থেকে ।

বাংলাদেশে উবারের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স ২০২২’ থেকে প্রাপ্ত তথ্যের সারাংশ:
যাত্রীরা সবচেয়ে বেশি যে ৫টি জিনিস উবারে ভুলে রেখে গেছেন:
১। ফোন/ক্যামেরা
২। হেডফোন/স্পিকার
৩। চাবি
৪। টাকা
৫। ছাতা
সপ্তাহের যে দিন যাত্রীরা সাধারণত জিনিসপত্র ভুলে ফেলে যান
১। শুক্রবার
বছরে যে ৫টি দিন সবচেয়ে বেশি পরিমাণ জিনিস ভুলে ফেলে যাওয়া হয়েছে —ঘটনার সংখ্যার ভিত্তিতে
১। মার্চ ৩০, ২০২২
২। জুন ১৯, ২০২১
৩। মার্চ ২৫, ২০২২
৪। মার্চ ২৮, ২০২২
৫। নভেম্বর ১৮, ২০২১
যেসব জিনিস সপ্তাহের বিভিন্ন দিনে বেশি হারিয়েছে
১। যাত্রীরা মোবাইল ফোন বেশি হারিয়েছেন শুক্র ও রবিবার
২। যাত্রীরা হেডফোন বেশি হারিয়েছেন শনিবার
৩। যাত্রীরা টাকা বেশি হারিয়েছেন সোমবার
৪। যাত্রীরা ব্যাগ/ব্যাকপ্যাক বেশি হারিয়েছেন বৃহস্পতিবার

দিনের যে ৩টি সময়ে যাত্রীরা বেশি জিনিস হারিয়েছেন
১। বাংলাদেশের উবার যাত্রীরা বিকেল ৪টায় বেশি ভুল করে থাকেন
২। বাংলাদেশের উবার যাত্রীরা দুপুর ১২টায় বেশি ভুল করে থাকেন
৩। বাংলাদেশের উবার যাত্রীরা দুপুর ২টায় বেশি ভুল করে থাকেন

Tags: Uberউবার
Previous Post

মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর আরব দেশের সন্তুষ্টির চেষ্টায় ভারত

Next Post

প্রয়াত ‘বন জোভি’র অ্যালেক

Next Post
বন জোভি অ্যালেকের ছবি, তিনি গিটার বাজাচ্ছেন ও গান গাইছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত ‘বন জোভি’র অ্যালেক

ব্রাজিলের তিন ফুটবল খেলোয়াড় পোজ দিয়ে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের পেনাল্টিতে জয় তুলল ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT