চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের পেনাল্টিতে জয় তুলল ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 06, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের তিন ফুটবল খেলোয়াড় পোজ দিয়ে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার-ভিনিসিউস-রাফিনহাদের মুহুর্মুহু আক্রমণ দারুণভাবে ফিরিয়েছে জাপানের রক্ষণ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে-চোখ রেখে লড়লেও শেষে হারই মানতে হয়েছে এশিয়ার দেশটিকে। শেষদিকে ওয়াটারু এন্ডুর ভুলে পাওয়া পেনাল্টিতে জাল খুঁজে নিয়ে জয় আনেন অধিনায়ক নেইমার।

সোমবার টোকিওতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কঠিন লড়াইয়ের দিনে ১-০ গোলে জয় পেয়েছে টিটের শিষ্যরা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ওই পেনাল্টিতে হাসে ব্রাজিল।

আক্রমণের পসরা সাজিয়ে বসা শক্তিশালী ব্রাজিল ৫৩ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয়, লক্ষ্যে থাকে ৫ শট। বিপরীতে সাতটি শট নিতে পারে জাপান। তাকেহিরো টমিয়া ও ইউকিনারি সুগাওয়ারাকে ছাড়া আক্রমণ সাজিয়েছিলেন জাপানিজদের কোচ হাজমি মরিইয়াসু। ব্রাজিলের গোলবারের নিচে ফিরেছেন অ্যালিসন বেকার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে ব্রাজিল। দুই মিনিটের মাথায় ডি-বক্সে নেইমারের ব্যাকহিল সুবিধাজনক জায়গায় পেয়েছিলেন পাকুয়েতা। ডান পায়ে শটও নিয়েছিল। পোস্টে বল লেগে ফিরে আসায় হতাশ হতে হয়। ১১ মিনিটে ফ্রেডের দূরপাল্লার শট অনেক উপর দিয়ে যায়।

পরে ২৫ মিনিটে রাফিনহার ফ্রি-কিক লক্ষ্যে রাখতে ব্যর্থ হন কাসেমিরো। পরের মিনিটে নেইমারের বক্সের বাইরে থেকে নেয়া জোড়াল শট ঠেকিয়ে দেন জাপান গোলরক্ষক কোরা গোন্ডা। বিরতির আগে ৪১ মিনিটে নেইমারকে আরেকবার হতাশ করেন গোন্ডা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। সফরকারী দলের কঠিন সব আক্রমণ দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জাপান রক্ষণভাগ। টিটের শিষ্যদের হতাশা বাড়ান লাগাতার আক্রমণে দেয়াল হয়ে। একের পর এক প্রচেষ্টা যখন দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিচ্ছিল গোন্ডা, তখনই পেনাল্টি পেয়ে বসে ব্রাজিল।

ম্যাচের ৭৫ মিনিটে নেইমারের শট গোলবারে লেগে ফিরে আসে। কয়েক সেকেন্ড ব্যবধানে ডি-বক্সের মাঝে ফাউলের শিকার হন রিচার্লিসন। ওয়াটারু এন্ডুর সাথে সংঘর্ষে পড়ে যান ব্রাজিল তারকা, পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সফল স্পটকিকে দলকে এগিয়ে নেন নেইমার। বাকি সময়ে দু’দল বেশকিছু সুযোগ তৈরি করতে পারলেও জালের দেখা পায়নি। সাউথ কোরিয়াকে বিধ্বস্ত করার পর জাপানের মাঠে কষ্টার্জিত জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হল ব্রাজিলকে।

Tags: কোরিয়াজাপানটিটেটোকিওনেইমারপ্রীতি ম্যাচব্রাজিলরাফিনহালিড স্পোর্টস
Previous Post

প্রয়াত ‘বন জোভি’র অ্যালেক

Next Post

সীতাকুণ্ড ট্র্যাজেডি: নিহতদের স্বজন ও আহতদের পাশে যুবলীগ

Next Post
নিহতদের স্বজন ও আহতদের পাশে যুবলীগের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ড ট্র্যাজেডি: নিহতদের স্বজন ও আহতদের পাশে যুবলীগ

ইমরান খান দুঃখিত ও চিন্তিত, চোখে বিষাদ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জামিনের মেয়াদ শেষ হলেই ইমরান খানকে গ্রেপ্তার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT