চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরাতে হারে শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিন আগেই কোচ জেমস পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার। তাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ খেলতে গেছে তারুণ্যে নির্ভর লাল-সবুজের দল। আফঈদা খাতুনদের শুরুটা অবশ্য ভালো হয়নি। স্বাগতিকদের কাছে হেরে গেছে ৩-১ ব্যবধানে।

সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন পিচ-এ গড়ানো ম্যাচে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন জর্জিয়া। অন্য গোলটি করেন এলিজাবেথ। বাংলাদেশের একমাত্র গোলটি আসে অধিনায়ক আফঈদার পা থেকে।

সাবিনা-সানজিদা-ঋতুপর্ণা-মাসুরা ও কৃষ্ণাসহ বিদ্রোহ করা ১৮ ফুটবলার পিটার বাটলারকে বর্জন করছেন। বাফুফে বাটলারকেই কোচ রাখায় অনুশীলনেও যোগ দেননি। তাই অনভিজ্ঞ ফুটবলারদের নিয়েই দুবাই সফর করেন। আজ বেশ কয়েকজন প্রথমবারের মতো সিনিয়র দলের হয়ে খেলেছেন।

প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ১৮ মিনিটে এলিজাবেথ আমিরাতকে এগিয়ে নেন। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান জর্জিয়া। ৩৫ মিনিটে ব্যবধান কমান আফঈদা। পেনাল্টি থেকে গোল আদায় করেন। বিরতির পর তৃতীয় গোলটি হজম করে লাল-সুবজের দল। ৭৩ মিনিটে নিজেদের জোড়া গোল পূর্ণ করেন জর্জিয়া। ৩-১ গোলে হেরেই মাঠ ছাড়ে পিটার বাটলারের ‘নতুন’ বাংলাদেশ।

আগামী ২ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।

Tags: আফঈদাআরব আমিরাতবাটলারবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

ওমরজাইয়ের ৫ উইকেট, ইংল্যান্ডকে বিদায় করল আফগানিস্তান

Next Post

বাংলাদেশ-পাকিস্তান: জয়হীন আসর শেষ হবে কার?

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-পাকিস্তান: জয়হীন আসর শেষ হবে কার?

বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিদেশি প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT