চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-পাকিস্তান: জয়হীন আসর শেষ হবে কার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যে বিদায় নিশ্চিত বাংলাদেশ ও পাকিস্তানের। ‘এ’ গ্রুপের লড়াইয়ে দুদলই নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে। এবার আসরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। টাইগারদের হারিয়ে শেষটা ভালো করতে চায় আয়োজক দেশটি। অন্যদিকে নাজমুল হোসেন শান্তরাও পাকিস্তান থেকে ফিরতে চান ন্যূনতম সুখস্মৃতি নিয়ে।

রাওয়ালাপিন্ডিতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে লড়াই। দুদলের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের ধারে কাছেও নেই বাংলাদেশ। এখন পর্যন্ত ৩৯ দেখায় পাকিস্তানের ৩৪ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে কেবল ৫টিতে। আর পাকিস্তানের মাটিতে ১২ দেখায় এখনও জয়ের স্বাদ পায়নি টিম টাইগার্স।

যদিও এই রাওয়ালপিন্ডিতেই সুখস্মৃতি আছে বাংলাদেশের। গতবছর পাকিস্তানকে ২-০ ব্যবধ্যানে টেস্টে হোয়াইটওয়াশ করে লাল-সবুজের দল। তবে ভিন্ন ফরম্যাট হলেও আইসিসি ইভেন্টে পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা রয়েছে। ওয়ানডে বিশ্বকাপে দুদলের তিন দেখায় বাংলাদেশ একটিতে জিতেছে। আর পাকিস্তান জিতেছে দুটিতে। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই দুদলের প্রথম দেখা হতে চলেছে।

দুদলের সবশেষ পাঁচ দেখাতেও এগিয়ে পাকিস্তান। ৩টিতে জিতেছে তারা, আর বাংলাদেশ জিতেছে দুটিতে। রাওয়ালপিন্ডিতে একবার দেখা হয়েছিল বাংলাদেশ-পাকিস্তানের। সেখানে স্বাগতিকরাই জিতেছিল।

চলতি আসরে দুদলই ছন্দহীন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্যত কোনো গুরুত্ব না থাকলেও লড়াইটা খালি হাতে না ফেরার। অবশ্য বাংলাদেশকে হারিয়ে শেষ ভালো করার কথা জানালেন পাকিস্তান হেড কোচ আকিফ জাভেদ। বলেছেন, ‘ম্যাচটা যেকোনো ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। কেননা একবার যখন পড়ে যাবেন, আপনি তখন ঘুরে দাঁড়িয়ে কিছু করে দেখানোর চেষ্টা করবেন। বলব কাল খুবই গুরুত্বপূর্ণ দিন। এই ম্যাচকে সামনে রেখেই আমরা কঠোর পরিশ্রম করছি এবং এগিয়ে যেতে চাচ্ছি।’

বাংলাদেশও অবশ্য খালি হাতে ফিরতে চাচ্ছে না। পাকিস্তানকে হারাতে মুখিয়ে টিম টাইগার্স। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন অতীত ভুলে কালকের ম্যাচে কিভাবে ভালো করা যায় সে কথা। বলেছেন, ‘আগে আমরা কী করেছি, এটা নিয়ে একদমই ভাবছি না। কালকে ভালো করতে হবে, এটাই বেশি গুরুত্বপূর্ণ। ব্যাটিং ভালো করতে পারিনি, এটাই চিন্তার ব্যাপার। প্রথম ম্যাচে টপ অর্ডার, গত ম্যাচে মিডল অর্ডার ভালো করেনি। এখানে দ্রুত আমাদের সমস্যা ঠিক করতে হবে। উইকেট ভালো, আরও ভালো ব্যাট কীভাবে করা যায়, সেটাই ভাবছি।’

বাংলাদেশ অবশ্য নিউজিল্যান্ড ম্যাচের একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষেও নামতে পারে। অন্যদিকে পাকিস্তান অবশ্য দুটি পরিবর্তন আনতে পারে। শাহিন আফ্রিদিকে বসিয়ে মোহাম্মদ হাসনাইনকে দলে নিতে পারে। আর ইমাম উল হকের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন উসমান খান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: উসমান খান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আঘা, তৈয়্যব তাহির, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

Tags: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পাকিস্তানবাংলাদেশরাওয়ালপিন্ডিলিড স্পোর্টস
Previous Post

আমিরাতে হারে শুরু বাংলাদেশের

Next Post

জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

Next Post
বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিদেশি প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

জাতীয় নাগরিক কমিটির লোগো, বাংলাদেশের রাজনৈতিক সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

চারটি পদ বাদে জাতীয় নাগরিক কমিটির সব সেল বিলুপ্ত ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT