চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে জার্মানির প্রতিপক্ষ ফ্রান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 28, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের বিরুদ্ধে জার্মানির ফুটবল দল মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দারুণ ফুটবল খেলে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে যাওয়ার আশা জাগিয়েছিল মালি। শেষপর্যন্ত অবশ্য আফ্রিকার দলটির হয়েছে আশা ভঙ্গ। পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জার্মানির বিপক্ষে লড়বে ফ্রান্স।

ইন্দোনেশিয়ার সুরাকার্তায় মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে মালি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বাঁ-পায়ের শটে নিশানাভেদ করেন ইব্রাহিম দিয়ারা।

বিরতির পর দশজনের দলে পরিণত হয় মালি। বল নিয়ে আক্রমণে এগিয়ে যাচ্ছিলেন ডিফেন্ডার সোলায়মান সানোগো। তাকে সামনে থেকে ট্যাকেল দেয়ার চেষ্টা করেন ফ্রেঞ্চ ডিফেন্ডার আয়মেন সাদি। এ সময় সানোগোর পা সাদির শরীরে লাগার পর ফাউলের বাঁশি বাজে। পরে রেফারি ভিএআরের সাহায্য নিয়ে ৫৫ মিনিটে সানোগোকে লাল কার্ড দেখান। রেফারির এমন প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত মানতে না পেরে রাগান্বিত হয়ে ১৭ বর্ষী ফুটবলার মাঠ ছাড়েন।

ফাউলের বাঁশি বাজায় ডি বক্সের কাছে ফ্রি কিক পায় ফ্রান্স। ইসমাইল বাউনেবের নেয়া ফ্রি কিকে মাথায় বল ছুঁইয়ে ৫৬ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান ইভান টিটি।

৬৯ মিনিটে ইসমাইল বাউনেব ফ্রি কিক থেকে ডান পায়ের শটে বল জালে জড়ালে লিড পায় ফ্রান্স। ম্যাচের বাকি সময়ে একের পর এক আক্রমণ গড়ে মালি প্রত্যাবর্তনের চেষ্টা করেছিল। আফ্রিকার দেশটি শেষ পর্যন্ত পরাজয়ের বেদনা নিয়েই মাঠ ছাড়ে।

এর আগে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে জার্মানি। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে অমীমাংসিত ছিল।

Tags: অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপফ্রান্সফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলমালিলিড স্পোর্টস
Previous Post

মেনসার সর্বকনিষ্ঠ সদস্য ২ বছরের ইসলা

Next Post

আনচেলত্তিকে চুক্তির প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

Next Post
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে আনচেলত্তি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আনচেলত্তিকে চুক্তির প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

রওশন এরশাদের অনুসারীদের মনোনয়ন ফরম না দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সরকাররে অধীনে নির্বাচন চায় ইসলামী আন্দোলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT