চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেনসার সর্বকনিষ্ঠ সদস্য ২ বছরের ইসলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 28, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
২ বছরের ইসলা গর্বিতভাবে গিনেস রেকর্ডের সার্টিফিকেট দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের কেন্টাকির দু’বছর বয়সী ইসলা ম্যাকন্যাব উচ্চ আইকিউ পর্যায়ে মেনসার সর্বকনিষ্ঠ সদস্য হওয়ার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তার ব্যতিক্রমী এই বুদ্ধিমত্তার বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার ২৮ নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ইসলা স্ট্যানফোর্ড-বিনেট ইন্টেলিজেন্স স্কেলে তার বয়সের জন্য নির্ধারিত স্কোরের ৯৯ শতাংশ স্কোর করেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলছে, এই শিশু প্রডিজি জ্ঞানীয় ক্ষমতা প্রদর্শন করেছে। আর এটি তার বয়সের তুলনায় অনেকাংশে বেশি, যা সামনে প্রতিশ্রুতিশীল ভবিষ্যত প্রদর্শন করে। প্রডিজি হচ্ছে বিস্ময়কর কোনো ব্যক্তি বা বস্তু, যার মাঝে অনন্য সাধারণ গুণাবলি রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মেনসা ইন্টারন্যাশনাল হলো বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের নিয়ে গঠিত সর্ববৃহৎ এবং প্রাচীনতম একটি সংস্থা। এতে ১০০ এর বেশি দেশের এক লাখ ৪০ হাজারেরও বেশি সদস্য রয়েছে। এর সদস্য হওয়ার জন্য প্রত্যেককে একটি প্রমিত আইকিউ পরীক্ষায় ৯৮ শতাংশ বা তার বেশি স্কোর করতে হবে। অর্থ্যাৎ, তারা বুদ্ধিমত্তার দিক থেকে জনসংখ্যার শীর্ষ ২ শতাংশ এর মধ্যে রয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ইসলাকে বাসা থেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসার সময় তার বাবা-মা লক্ষ্য করেছিলেন ইসলা বেশ মনোযোগী। তবে তার চেহারা চাপমুক্ত ছিল।

প্রতিবেদনে বলা হয়, মাত্র এক বছর বয়স থেকে ইসলা রং, সংখ্যা এবং বর্ণমালা শিখতে শুরু করে।

ইসলার বাবা জেসন ম্যাকন্যাব বলেন, ‘মাত্র সাত মাস বয়সে ইসলাকে কিছু জিজ্ঞেস  করলে সে ছবির বই থেকে তা বাছাই করে দেখাতে পারতো।’ তিনি বলেন, একজন মনোবিজ্ঞানী ইসলাকে পরীক্ষা করে বলেন, ‘ইসলা প্রতিভাধর শিশুদের মধ্যে একজন বিশেষজ্ঞ।’

ইসলার বাবা বলেন, ‘তিনি বলেছেন সাধারণত দু’বছরের কম বয়সী শিশুদের তিনি পরীক্ষা করেন না। তবে ইসলার প্রতিভা সম্পর্কে শোনার পর তিনি তাকে দেখতে রাজি হন। পরে ইসলাকে প্রতিভাধর একজন বিশেষজ্ঞ বলে আখ্যায়িত করেন তিনি।’

Previous Post

প্রধানমন্ত্রীকে আপত্তিকর পোস্ট: যুবকের ৩ বছরের জেল

Next Post

ফাইনালে জার্মানির প্রতিপক্ষ ফ্রান্স

Next Post
ফ্রান্সের বিরুদ্ধে জার্মানির ফুটবল দল মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে জার্মানির প্রতিপক্ষ ফ্রান্স

আন্তর্জাতিক ফুটবল ম্যাচে আনচেলত্তি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আনচেলত্তিকে চুক্তির প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT