চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেয়ারে বসা নিয়ে জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বার, সবুজ গাছের ছায়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চেয়ারে বসাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের দুই গ্রুপের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃক অবৈধ বাসস্ট্যান্ড ও দোকানপাট উচ্ছেদের দাবিতে আয়োজিত আলোচনা সভা শেষে এই ঘটনাটি ঘটে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সংলগ্ন বাংলাদেশ ব্যাংকের গেটের পাশে এ ঘটনায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল ও মাহমুদুল হাসানের অনুসারীরা মুখোমুখি হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে হঠাৎ উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় রবিউল আউয়ালের গ্রুপের কয়েকজন জুনিয়র সদস্য মাহমুদুল হাসানের কলার ধরে টেনে ধরেন। পরে মাহমুদুল হাসান সরে যাওয়ার চেষ্টা করলে তাঁর অনুসারীরাও ঘটনাস্থলে উপস্থিত হন। এতে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

এ বিষয়ে দর্শন বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, “সম্ভবত মাহমুদ ভাই আমাদের নিজেদের দলের লোক ভেবে মার খেয়ে যাওয়ার সময় খারাপ ভাষায় গালাগাল করেন। ক্লাসের সময় শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা বিষয়টি কাউকে জানাইনি। মূলত আমাদের ওপর কেউ হাত তোলেনি। তবে কথা হলো—যেই দলই হোক, ক্যাম্পাসে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। সামান্য প্রোটোকল নিয়ে একজন আরেকজনের গায়ে হাত তুলবে, আবার কে কোন দলের সেটা বিচার না করেই একজন আরেকজনকে গালি দেবে—এসব কখনোই গ্রহণযোগ্য নয়।”

অভিযোগ অস্বীকার করে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, “আমাকে মারধরের অভিযোগ সত্য নয়। ছোট ভাইদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা হিমেল ভাই ও আরেফিন ভাই সমাধান করে দিয়েছেন।”

অন্যদিকে যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল বলেন, “আমি তখন খেতে গিয়েছিলাম। আমার কিছু জুনিয়র হয়তো উত্তেজনায় হাত তুলেছে, যা কোনোভাবেই কাম্য নয়। ও যেহেতু আমার ছোট ভাই, আমি কি তাকে মারতে পারি? আমরা নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নিচ্ছি।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “এটি বড় কোনো ঘটনা নয়। সামান্য ধাক্কাধাক্কি হয়েছে, আমরা বসে সমাধান করেছি। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসে এ ধরনের ঘটনা অবশ্যই অনাকাঙ্ক্ষিত।”

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি ছাত্রদলদুই গ্রুপের সংঘর্ষ
Previous Post

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

Next Post

সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

Next Post
বাংলাদেশি পরিবাররা সীমান্তে বিএসএফের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

দুপলান্তিস ৬.৩০ মিটার দীর্ঘ দৌড়ের বিশ্বরেকর্ড স্থাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছরে চারবার, দুপলান্তিস আবারও নিজের বিশ্বরেকর্ডই ভাঙলেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT