চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছরে চারবার, দুপলান্তিস আবারও নিজের বিশ্বরেকর্ডই ভাঙলেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
দুপলান্তিস ৬.৩০ মিটার দীর্ঘ দৌড়ের বিশ্বরেকর্ড স্থাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরে চতুর্থবার বিশ্বরেকর্ড গড়ে দুপলান্তিস

জাপানের টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পোল ভল্টে বিশ্বরেকর্ড গড়েছেন সুইডেনের আরমান্ড দুপলান্তিস। ৬.৩০ মিটার লাফিয়ে পোল ভল্টের ইতিহাসে নিজের রেকর্ডই ভেঙেছেন তিনি। এই নিয়ে ১৪ বার নিজের রেকর্ড ভাঙলেন। সঙ্গে টানা তিনবার পোল ভল্টে পেয়েছেন বিশ্বসেরার তকমা।

দুপলান্তিস প্রথম কেউ যিনি ৬.৩০ মিটার উচ্চতা টপকেছেন। তার ধারে কাছে নেই কেউ। ২৫ বর্ষী দুপলান্তিস গতমাসে হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্সে ৬.২৯ মিটার উচ্চতা টপকেছেন।

জুনে স্টকহোম ডায়মন্ড লিগে দুপলান্তিস পাড়ি দিয়েছিলেন ৬.২৮ মিটার। ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট-ফেরান্ডে পাড়ি দেন ৬.২৭ মিটার। দুপলান্তিসের বিশ্বরেকর্ড ভাঙার শুরুটা হয়েছিল ২০২০ সালে। ফ্রেঞ্চ অ্যাথলেট রেনাউড লাভিলেনির ছয় বছর অক্ষত থাকা রেকর্ড তিনি পোল্যান্ডে ভাঙেন ৬.১৭ মিটার লাফে।

লাভিলেনির রেকর্ডটি ভাঙার এক সপ্তাহের কম ব্যবধানে ছুঁয়ে ফেলেন ৬.১৮ মিটার। এরপর যেন নিজের সঙ্গেই লড়াই দুপলান্তিসের। প্রতি একবছরে বিশ্বরেকর্ড ভেঙেছেন গড়ে তিনবার করে।

টোকিওতে দুপলান্তিসের রেকর্ড ৬.৩০ মিটারের লাফ

ব্রোঞ্জজয়ী অস্ট্রেলিয়ান কুরতিস মার্শাল বলেছেন, ‘দুর্দান্ত রাত। সমর্থকরা দুর্দান্ত ছিল। দুপলান্তিস অদ্ভুত কিছু করে দেখিয়েছে। অনেক মানুষই ভেবেছে এটা, ৬.৩০ মিটার ছোঁয়া অসম্ভব।’

সাবেক অলিম্পিক হেপটাথ্যালন জয়ী জেসিকা এনিস হিল বলেছেন, ‘কেউই আসলে দুপলান্তিসের লিমিট সম্পর্কে জানে না। অনুশীলনেও তিনি অনেক উচ্চতায় ওঠেন, কিন্তু কে জানে কীভাবে তা পারেন। প্রত্যাশার চাপও অনেক তার। এমন মুহুর্ত আসলে শ্বাসরুদ্ধকর, যখন কেউ ভাববে কতটা চাপে ছিলেন দুপলান্তিস।’

১৯৮৪ থেকে ১৯৯৪ একদশকে ইউক্রেনের আইকনিক অ্যাথলেট সার্জেই বাবকা আউটডোর পোল ভল্টে ১৭ বার বিশ্বরেকর্ড ভেঙেছিলেন। ইনডোর পোল ভল্টে ভেঙেছিলেন ১৮ বার।

Tags: আরমান্ড দুপলান্তিসপোল ভল্টলিড স্পোর্টসসার্জেই বাবকাসুইডেন
Previous Post

সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

Next Post

সুপার ফোরে খেলা নিয়ে আত্মবিশ্বাসী মুশতাক

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে, আত্মবিশ্বাসী মুশতাকের নেতৃত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার ফোরে খেলা নিয়ে আত্মবিশ্বাসী মুশতাক

শারদীয় দুর্গাপূজার মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা, রঙিন আলোকসজ্জা ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা এবার এক হাজার বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT