চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা এবার এক হাজার বাড়ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শারদীয় দুর্গাপূজার মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা, রঙিন আলোকসজ্জা ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে এক হাজারের বেশি পূজা মণ্ডপ বেড়েছে বলে জানিয়েছেন বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে পূজা উদযাপন পরিষদসহ অন্যান্য সংগঠনের নেতারা এ তথ্য জানান।

তারা জানান, গত বছরের তুলনায় এবছর পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সারাদেশে পূজার প্রস্তুতি জোরকদমে চলছে। এছাড়া পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসন ও সরকারের সর্বোচ্চ সহযোগিতা পাওয়া যাচ্ছে।

মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, স্থায়ী দুর্গামন্দিরের জন্য রেল মন্ত্রণালয় থেকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যা এক ঐতিহাসিক ঘটনা। এজন্য আমরা প্রধান উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ জানাই।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, গত বছর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা বাহিনী দিয়ে কড়া পাহারা দেওয়া পূজা আমরা চাই না’। এমন বক্তব্য আগে কোনো সরকারপ্রধানের মুখে শুনিনি, যা আমাদের অনুপ্রাণিত করেছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন নজির স্থাপন হয়েছে। ফেক নিউজ ও বিভ্রান্তি ছড়ানো সত্ত্বেও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করছেন।

বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, অসচ্ছল মন্দির, গির্জা ও প্যাগোডার জন্য কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া সুনামগঞ্জের তাহিরপুরে একটি নতুন মন্দির নির্মাণ ও আরেকটি মন্দিরে স্নানাগারের ব্যবস্থা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ধর্মীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সবাই এক পরিবার। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে এবং আনন্দময় পরিবেশে হয়, এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

Tags: মণ্ডপশারদীয় দুর্গাপূজাসংখ্যা বাড়ছে
Previous Post

সুপার ফোরে খেলা নিয়ে আত্মবিশ্বাসী মুশতাক

Next Post

আবিদালই জানালেন তার মৃত্যুর খবরটি ভুয়া

Next Post
ফুটবল খেলোয়াড়ের পোর্ট্রেট, পেছনে স্পন্সর লোগোসহ ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

আবিদালই জানালেন তার মৃত্যুর খবরটি ভুয়া

বাংলাদেশের ক্রিকেট কোচ সংবাদ সম্মেলনে হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান কোচ ভেবেছিলেন বাংলাদেশ কয়েকবারের এশিয়া ‘চ্যাম্পিয়ন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT