চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমন্ডি ৩২ নম্বর সড়কমুখী দুটি বুলডোজার, পুলিশের বাধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 17, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ধানমন্ডি ৩২ নম্বর সড়ক মুখী দুটি বুলডোজার ও পুলিশি বাধা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে দুটি বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে। এক দল মানুষ দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এ প্রবেশ করানোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। ।

আজ (১৭ নভেম্বর) সোমবার দুপুর ১২টার দিকে দুটি বুলডোজার ট্রাকে করে সেখানে পৌঁছায়। এই নিয়ে চলতি বছরে ধানমন্ডি ৩২–এ বুলডোজার যাওয়ার এটি দ্বিতীয় ঘটনা।

বুলডোজারের ওপরে থাকা কয়েকজনকে এসময় স্লোগান দিতে দেখা যায়, যা মুহূর্তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। পুলিশ বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।

এর আগে ধানমন্ডির দিকে বুলডোজার নিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছেন।

এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে ঐতিহাসিক বাড়িটি গুঁড়িয়ে দেয়। সেসময় একটি এক্সকাভেটরও কাজে অংশ নেয়।

এরও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্রজনতা ওই বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।

আবারও বুলডোজার আনা হলেও কর্তৃপক্ষ বা কোন পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

Tags: ধানমন্ডি ৩২বুলডোজার
Previous Post

রায় দেখতে ট্রাইব্যুনালে ডাকসুর ভিপি-জিএস ও জুলাই যোদ্ধারা

Next Post

ডেঙ্গুতে ছাত্রদল নেতার মৃত্যু

Next Post
প্রফুল্ল মুখার্জি, যুব নেতা, হাস্যোজ্জ্বল মুখ, সাদা শার্টে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ছাত্রদল নেতার মৃত্যু

কুমিল্লা জেলার মানচিত্র ও বাংলাদেশ মানচিত্রের সংযোগ।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মা ও ছোট ভাইকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT