চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মা ও ছোট ভাইকে হত্যা

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
12:42 অপরাহ্ন 17, নভেম্বর 2025
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
কুমিল্লা জেলার মানচিত্র ও বাংলাদেশ মানচিত্রের সংযোগ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি। নিহতরা হলেন বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)।

সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযুক্ত বিল্লাল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে। ঘটনার পর থেকে বিল্লাল হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী আকলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্য ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি প্রবাস থেকে ফেরত এসেছেন ছোট ভাই কামাল হোসেন। তারপর থেকেই জমি জমার ভাগাভাগি নিয়ে কামাল ও বিল্লালের মধ্যে ঝগড়া ঝাটি শুরু হয়। এর মধ্যে কামাল কে বাড়িতে না আসতে হুমকিও দেয় বিল্লাল। সব শেষ সোমবার সকালে কামাল বাড়িতে গেলে বিল্লালের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। ছোট ভাই কামালকে বাঁচাতে গিয়ে রাহেলা বেগমও ছুরির আঘাতে আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত কামালের স্ত্রী আমেনা বেগম জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমার স্বামী কামালের সাথে ভাসুর বিল্লাল এর দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি প্রকট হয়। বিল্লাল ভাই বিভিন্ন সময় আমার স্বামীকে বাড়িতে আসতে হুমকি দিত। কারন আমার স্বামীর সাথে তার জমি জমা নিয়ে সবসময়ই ঝগড়াঝাটি ছিল।

আমেনা বেগম আরো জানান, বিল্লাল ভাই গত পাঁচ বছর যাবত মাদক পরিবহনের সাথে জড়িত। আমার স্বামী তার ভাইকে মাদক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাধা দিলে সেই সূত্র ধরে আমার স্বামীর উপর হামলা করে। আমার শাশুড়ি বাঁচাতে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

নিহত কামাল হোসেনের প্রতিবেশী ও মামা আবু তাহের জানান, বিল্লাল ও কামাল এর মধ্যে মূলত জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছিল। যতটুকু জানি বাড়িতে খড়ের মোড়ল স্থাপন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এছাড়া বিল্লালের মাদকের ব্যবসার কথাও আমরা শুনেছি। এই নিয়েও তাদের মধ্যে বিরোধ ছিল।

কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন। জমি জমা নিয়ে তাদের পূর্ব বিরোধ রয়েছে এবং তার ছোট ভাই মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে বলে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

হত্যাকাণ্ডের পর থেকে বসন্তপুরের ওই বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সিআইডি এবং পিবিআই এর পৃথক তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Tags: কুপিয়ে হত্যামাদক ব্যবসা
Previous Post

ডেঙ্গুতে ছাত্রদল নেতার মৃত্যু

Next Post

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা শুরু

Next Post
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা শুরু, আদালত কক্ষে বিচারক ও আইনজীবীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা শুরু

শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায় নিয়ে সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায়ের সবশেষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT