চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সনাতনী নারীকে ধর্ষণের অভিযোগে দুই সহোদর গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 16, আগস্ট 2025
in - সেমি লিড, অপরাধ, জনপদ, ফেনী
A A
আঙুলে হাতকড়া পরা ব্যক্তির হাতের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মো. শফি উল্লাহ রিপন: ফেনীর সোনাগাজীতে এক সনাতনী নারীকে (৪৯) ধর্ষণের অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—প্রধান আসামি রাকিবুল ইসলাম ওরফে সোহাগ (২৬) এবং তার ছোট ভাই মনোয়ারুল ইসলাম ওরফে শিমুল (২২)। তারা স্থানীয় হকার কালাম বাড়ির মো. কামাল উদ্দিন ওরফে সমির ছেলে।

এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, গত ৮ আগস্ট গভীর রাতে অজ্ঞাত দুই ব্যক্তি কৌশলে তার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তারা ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে তার হাত-পা-মুখ বেঁধে ফেলে। এরপর মারধর করে উপুড় করে রাখে। পরে আসামি সোহাগ ধর্ষণ করে।

ভুক্তভোগীর দাবি, তিনি সোহাগের কণ্ঠস্বর ও গালিগালাজ শুনে তাকে শনাক্ত করেছেন। তিনি ধারণা করেছেন, অপরজন সোহাগের ছোট ভাই শিমুল। তার হাতের ঠান্ডা স্পর্শ থেকে তাকে চিনতে পেরেছেন। কয়েক বছর আগে তাকে তিনি প্রাইভেট পড়াতেন।

এছাড়া আসামিরা ওই সময় একজোড়া স্বর্ণের দুল (ওজন ২ আনা), একটি নোকিয়া বাটন মোবাইল, একটি পুরোনো স্মার্টফোন এবং নগদ তিন হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার বিষয়ে আসামিদের পরিবার বক্তব্য দিতে রাজি হননি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় সোহাগ ও শিমুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Tags: সোনাগাজী
Previous Post

প্রোটিয়াদের হারিয়ে সিরিজ নিজেদের করলো অজিরা

Next Post

কলকাতায় চালানো গেল না ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’-এর প্রথম ঝলক!

Next Post
বাংলাদেশি অভিনেতা বা নির্মাতার ছবি, গাড়ির ভিতরে বসে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় চালানো গেল না ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’-এর প্রথম ঝলক!

ফারুকী চিত্র, তিনি চোখে চশমা ও মাথায় টুপি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফিরলেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT