চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের হারিয়ে সিরিজ নিজেদের করলো অজিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 অপরাহ্ন 16, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladeshi cricket player celebrating a victory with bat in hand. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ জয়ের পর গ্লেন ম্যাক্সওয়েল

সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার শেষ ৪ বলে প্রয়োজন ৪ রান, বোলিংয়ে কাগিসো রাবাদার ক্রিজে দাঁড়ানো গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম দু বল ডট দেয়ার পর মনে হচ্ছিল ম্যাচ গড়াবে সুপার ওভারে। নাটকীয় ওভারের পঞ্চম বলে ম্যাক্সওয়েলের রিভার্স সুইপ চারের মারে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে অজিরা। অলিখিতি ফাইনালে দলের ভার একাই টেনেছেন ম্যাক্সওয়েল।

সিরিজের শেষ টি-টুয়েন্টি কারিন্সে টসে জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় মিচেল মার্শ। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে প্রোটিয়ারা। জবাবে ১ বল হাতে রেখেই ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।

১৭২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। ১৮ বলে ১৯ করে ট্রাভিস হেড ফিরে গেলে মার্শের সাথে ৬৬ রানে জুটি ভেঙে যায়। পরে দুই ওভারের মধ্যে মিডেল অর্ডারের সব ব্যাটারকে হারায় অজিরা। তিনটি চার ও পাঁচটি ছঁক্কায় ৩৭ বলের ৫৪ রান করে অধিনায়ক মার্শ ফিরে গেলে কিছুটা চাপে পরে অস্ট্রেলিয়া।

১৩ ওভারে ৫ উইকেটে ১২০ রানে যখন প্রায় ম্যাচ হাত ছাড়া, তখন ৪১ বলে অজিদের প্রয়োজন ৫৩ রান। এমন সময় দলের হাল ধরতে এক প্রান্তে ঝোড় ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। আটটি চার ও দুটি ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৬২ করে দলকে শুধু ম্যাচ না সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন করবিন বস। ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও কেয়ানা মাপাখা। একটি উইকেট নেন এইডেন মার্করাম।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ফিফটি তুলে নেন ডিলাউড ব্রেভিস। ২৬ বলে ইনিংসের সর্বোচ্চ ৫৩ করেন ব্রেভিস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন রাসি ফন ডার ডুসেন। এছাড়া প্রিটোরিয়াস করেন ২৪ রান। অস্ট্রেলিয়ার নাথান এলিস নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

Tags: অস্ট্রেলিয়াএলিসজাম্পাব্রেভিসম্যাক্সওয়েললিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী উদযাপিত

Next Post

সনাতনী নারীকে ধর্ষণের অভিযোগে দুই সহোদর গ্রেপ্তার

Next Post
আঙুলে হাতকড়া পরা ব্যক্তির হাতের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সনাতনী নারীকে ধর্ষণের অভিযোগে দুই সহোদর গ্রেপ্তার

বাংলাদেশি অভিনেতা বা নির্মাতার ছবি, গাড়ির ভিতরে বসে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় চালানো গেল না ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’-এর প্রথম ঝলক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT