চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 05, জুন 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একসঙ্গে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে তুরস্কের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

শুক্রবার (৫ জুন) ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে খলিলুর রহমান জানান, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, দুই দেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং দ্রুত বাণিজ্য বৃদ্ধি সম্ভব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান প্রণোদনার বিষয়টি তুর্কি প্রতিনিধিদলকে অবহিত করা হয়েছে। পাশাপাশি তুরস্কের উদ্যোক্তাদের দেশের বিভিন্ন বেসরকারি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, তুরস্কের এ সফর দুই দেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং সম্প্রসারিত অভ্যন্তরীণ বাজারের সুযোগ কাজে লাগিয়ে বাণিজ্য ও শিল্পখাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন খলিলুর রহমান। একই সঙ্গে তুরস্কের বিনিয়োগ ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, টেক্সটাইল ও পোশাকশিল্প, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, জাহাজ নির্মাণ, ওষুধশিল্প, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, স্মার্ট প্রযুক্তি এবং বেসামরিক বিমান পরিবহন খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ঢাকায় আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাবও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে প্রায় তিন হাজার বাংলাদেশি নাগরিক তুরস্কে বসবাস করছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে তুরস্ককে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও কথা বলেন খলিলুর রহমান। তিনি বলেন, প্রায় নয় বছর ধরে চলমান এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

Tags: অর্থনৈতিক অঞ্চলতুরস্কতুরস্কের পররাষ্ট্রমন্ত্রীবাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
Previous Post

‘যাত্রী নিরাপত্তা নির্দেশনা’ মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

Next Post

সত্যের সন্ধানে অপূর্ব ও ইয়াশ!

Next Post
অপূর্ব ও ইয়াশ সংবাদপত্রের মধ্যে থেকে বের হয়ে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যের সন্ধানে অপূর্ব ও ইয়াশ!

চ্যানেল আই অনলাইন এর জন্য বিশ্বকাপ সম্প্রচার সম্পর্কিত বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ দেখাবে আইস্ক্রিন, অনিশ্চয়তা শেষে দেশে একাধিক মাধ্যমে সম্প্রচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT