চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যের সন্ধানে অপূর্ব ও ইয়াশ!

একটি হেডলাইন, অসংখ্য প্রশ্ন; উত্তর মিলবে ২৫ জুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 05, জুন 2026
in বিনোদন
A A
অপূর্ব ও ইয়াশ সংবাদপত্রের মধ্যে থেকে বের হয়ে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেতে যাচ্ছে ‘হইচই’-এর নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’। সালেহ সোবহান অনীম পরিচালিত সিরিজটি আগামী ২৫ জুন মুক্তি পাবে।

হইচই বাংলাদেশের সামাজিক মাধ্যম থেকে শুক্রবার প্রকাশ করা হয়েছে একটি পোস্টার। সেখানে দেখা যাচ্ছে ব্ল্যাক টাক্সিডো আর বো-টাই পরিহিত ছোটপর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেতা ইয়াশ রোহানকে।

তাদের চোখেমুখে এক গভীর তীক্ষ্ণতা। কোনো এক গোপন সত্য উদঘাটনের তীব্র আকাঙ্ক্ষা। এই দুইজন যেন পুরনো খবরের কাগজের স্তূপ ছিঁড়ে বেরিয়ে আসছেন। যা ইঙ্গিত দেয়, তারা কোনো চাপা পড়া চাঞ্চল্যকর সংবাদের গভীরে প্রবেশ করছেন।

চারপাশের পুরনো খবরের কাগজের উপস্থিতি সাংবাদিকতা ও অনুসন্ধানের আবহকে আরও জোরালো করেছে। পুরো পোস্টার জুড়ে থাকা গাঢ় রঙ ও রহস্যময় দৃষ্টি এক ধরনের কৌতূহল তৈরি করে। আসলে কোন খবর বা কোন হেডলাইন-এর পেছনে তারা ছুটছে তা জানা যাবে ২৫ জুন।

সিরিজে অপূর্ব-ইয়াশের সাথে অভিনয় করতে দেখা যাবে আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ আরও অনেক।

সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যেরকমের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের আমরা ঠিক সেই ধরনের গল্প আপনাদের জন্য করেছি। আর হেডলাইন মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।’

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘আমাদের সবসময়ই চেষ্টা থেকে দর্শকদের সামনে এমন সব কনটেন্ট আনতে, যা তাদের চিন্তার খোরাক জোগাবে। হেডলাইন তেমনই একটি সিরিজ। অনীমের পরিচালনার মুন্সিয়ানা এবং অসাধারণ চিত্রনাট্য দর্শকদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখবে বলে বিশ্বাস করি।’

Tags: অপূর্বআফসান আরা বিন্দুইয়াশ রোহানফারহানা হামিদলিড বিনোদনসারিকা সাবরিনসিরিজহেডলাইন
Previous Post

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান

Next Post

বিশ্বকাপ দেখাবে আইস্ক্রিন, অনিশ্চয়তা শেষে দেশে একাধিক মাধ্যমে সম্প্রচার

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য বিশ্বকাপ সম্প্রচার সম্পর্কিত বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ দেখাবে আইস্ক্রিন, অনিশ্চয়তা শেষে দেশে একাধিক মাধ্যমে সম্প্রচার

প্রকৃতি ও পৃথিবীর পরিবেশের প্রতীক হিসেবে গ্লোবাল পরিবেশ সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব পরিবেশ দিবসে নবায়নযোগ্য জ্বালানি’র দাবিতে নাগরিক সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT