চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 18, মার্চ 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের কাবাডি খেলোয়াড় ট্রফি নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা ৫ ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা তুহিন তরফদারের দল গ্রুপ এ-এর চ্যাম্পিয়ন হয়েই খেলবে নকআউট পর্বের ম্যাচে। শনিবার গ্রুপপর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ইরাককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে দলটি। গ্রুপের অন্যতম শক্ত প্রতিপক্ষ ইরাককে হারাতে পেরে দারুণ খুশি বাংলাদেশের অধিনায়ক এবং ম্যাচসেরা তুহিন তরফদার।

বলেছেন, ‘আমরা ভালো খেলে টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল খেলব। খুব ভালো খেলছে আমাদের খেলোয়াড়রা। গ্রুপপর্বের ম্যাচগুলোতে আমরা দলের প্রত্যেককে ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছি। আজকে ইরাকের বিপক্ষে আমাদের টিম কম্বিনেশন ভালো ছিল। ম্যাচে কিছু ভুলত্রুটিও ছিল। ভুলত্রুটি নিয়ে পরবর্তীতে আমরা সেমিফাইনাল ম্যাচের আগে শুধরে নেয়ার চেষ্টা করব। ভুল যাতে না হয় সেজন্য কাজ করব।’

‘সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ কে হলো সেটা এখনো নিশ্চিত হয়নি। তবে গ্রুপপর্বে এক ম্যাচ হারলেও তেমন কোনো ক্ষতি ছিল না। কিন্তু সেমিফাইনালে সেই সুযোগ নেই। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে। সেখানেই হারলেই বিদায়। আমরা চাই সেমিফাইনালে জিতে ফাইনালে উত্তীর্ণ হয়ে ট্রফি জিততে এবং ট্রফিটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে।’

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দুজন খেলোয়াড় ইঞ্জুরিতে পড়েছিলেন। ইরাকের বিপক্ষে ম্যাচে তারা মাঠে নামতে পারেননি। তবে স্বস্তির খবর ইনজুরির কারণে ৪ ম্যাচ মাঠের বাইরে থাকা সিনিয়র খেলোয়াড় আরদুজ্জামান দলে ফিরেছেন।

এ বিষয়ে বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার বলেছেন, ইঞ্জুরি আক্রান্ত আমাদের দুজন খেলোয়াড় এখনো সুস্থ হয়নি। আশাকরি তারা সুস্থ হয়ে যাবেন। তবে স্বস্তির খবর সিনিয়র খেলোয়াড় আরদুজ্জামান দলে ফিরেছেন। আজ তিনি দারুণ খেলেছেন। সে ফেরায় দলে শক্তি বৃদ্ধি পেয়েছে।’

এদিকে টানা তিন ম্যাচ জয়ের পর নিজেদের চতুর্থ ম্যাচে এসে হারের মুখ দেখল ইরাক। বাংলাদেশের বিরুদ্ধে হারের পর ইরাকের অধিনায়ক আলী সারি জানান, ‘বাংলাদেশ শক্তিশালী দল। হেরে খারাপ লাগছে। তবে আমাদের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। আগামীকাল ইংল্যান্ডকে হারালে আমাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আমরা ইংল্যান্ডের বিপক্ষে জেতার সর্বোচ্চ চেষ্টা করব।’

Tags: ইরাকইংল্যান্ডকাবাডিবাংলাদেশবাংলাদেশ কাবাডি ফেডারেশন
Previous Post

১৬ রানের ব্যবধানে পড়ল ৫ উইকেট

Next Post

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন

Next Post
বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় জয় দিয়েই আয়ারল্যান্ড মিশন শুরু টাইগারদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT