চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 18, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মৈত্রী পাইপলাইনের ফলে উত্তরবঙ্গে জ্বালানি তেল পরিবহন হবে সহজ, সাশ্রয়ী ও নিরাপদ যা জোরদার করবে দেশের জ্বালানি নিরাপত্তা।

আজ ১৮ মার্চ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোতাম টিপে ভারত-বাংলাদেশ এই মৈত্রী পাইপলাইন উদ্বোধন করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। দু’দেশের জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণে আমরা একসাথে কাজ করে যাব।

প্রধানমন্ত্রী আরও বলেন,  এই পাইপলাইন দুই বন্ধুদেশের মধ্যে উন্নয়নের এক মাইলফলক তৈরি করবে। আমি চাই ভারতের বিনিয়োগকারীরা আমাদের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করুক। তাতে আমরা দু’দেশই লাভবান হব।

ভারত থেকে ডিজেল আনার জন্য ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধনের অনলাইন সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই পাইপলাইন দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে। দুই দেশের মধ্যে সম্পর্ক যত জোরদার হবে, মানুষের সাথে মানুষের সম্পর্ক ততো জোরদার হবে।

নরেন্দ্র মোদি আরও বলেন, ভারত-বাংলাদেশের বিদ্যুৎ খাতে যৌথ প্রকল্প ইতোমধ্যেই সফল হয়েছে। বর্তমান সময়ে ভারত বাংলাদেশকে ১১শ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ দেয়। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের প্রথম ইউনিট চালু হয়। দ্রুত যেন দ্বিতীয় ইউনিট চালু করা যায় সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি।

পাইপলাইনটি বাংলাদেশের ভূখণ্ডে ১২৫ কিমি এবং ভারতের অভ্যন্তরে ৫ কিমি প্রসারিত। পাইপলাইনটির হাই স্পিড ডিজেল (এইচএসডি) এর বার্ষিক পরিবহনের ক্ষমতা ১ মিলিয়ন মেট্রিক টন (এমএমটিপিএ)। এটি প্রাথমিকভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের সাতটি জেলায় হাই স্পিড ডিজেল সরবরাহ করবে। বাংলাদেশ এতদিন ভারত থেকে রেলপথে ডিজেল আমদানি করত।

Tags: উদ্বোধনফ্রেন্ডশিপ পাইপলাইন
Previous Post

‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে’

Next Post

বড় জয় দিয়েই আয়ারল্যান্ড মিশন শুরু টাইগারদের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় জয় দিয়েই আয়ারল্যান্ড মিশন শুরু টাইগারদের

প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে, কৃষিতে বৈচিত্র্য আনতে গবেষণার তাগিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষিতে বৈচিত্র্য আনতে গবেষণার তাগিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT