চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোটরসাইকেলের পিছনে বসে স্বামীকে হত্যার চেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 22, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
শহুরে রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছে একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীর সাথে পূজা দেখতে মোটরসাইকেলযোগে বের হয়েছেন স্ত্রী সন্ধ্যা পাল। পূজা থেকে ফেরার পথে চলন্ত গাড়িতে স্বামীর গলায় ছুরি চালিয়ে তাকে হত্যার চেষ্টা করেছেন স্ত্রী। গুরুতর আহত অবস্থায় স্বামী সুকান্ত পালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার ২২ অক্টোবর হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নদিয়ার তেহট্ট থানার পলাশী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, সন্তানকে সাথে নিয়ে স্বামী-স্ত্রী দু’জন মিলে মোটরসাইকেলযোগে পূজা দেখতে বেরিয়েছিলেন। এরপর বাড়ি ফেরার সময় চলন্ত বাইকে বসেই স্বামীর গলায় ধারাল অস্ত্র চালিয়ে দেন স্ত্রী সন্ধ্যা। হটাৎ এই হামলার পরেই বাইক নিয়ে রাস্তায় পড়ে যান সুকান্ত। তখন স্থানীয়রা সেখানে জড়ো হলে পালিয়ে যান অভিযুক্ত স্ত্রী। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সুকান্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সুকান্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর প্রথমে স্থানীয়রা মূল ঘটনা বুঝতে পারেননি। তারা ভেবেছিলেন, বাইক থেকে পড়ে যাওয়ার ফলে তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। পরে তারা জানতে পারেন, আসল ঘটনা। আহত সুকান্ত নিজেই তাদের জানান, তার স্ত্রী তাকে খুনের চেষ্টা করেছে।

সুকান্তর দাবি, বাইকের পিছনে তার স্ত্রী সন্তান কোলে নিয়ে বসেছিলেন। সেই অবস্থাতেই সন্ধ্যা তার গলায় ছুরি চালিয়েছিলেন। তবে ঘটনার পরে লোকজনকে দেখে সন্ধ্যা সেখান থেকে ছেলেকে নিয়ে পালিয়ে যান। হত্যা চেষ্টার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

পুলিশ জানায়, এক বছর আগে এক যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছিল। তবে সেটা এক বছর আগেকার ঘটনা। তার মধ্যে এরকম কাণ্ড কেন ঘটাল সন্ধ্যা? তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।

Tags: ভারত
Previous Post

সমতলে দার্জিলিং কমলা উৎপাদন করে সফল এক কৃষক

Next Post

নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প

Next Post
নেপালের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ও কম্পনের চিহ্নিত চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প

দগ্ধ ও আহতদের উদ্ধার কাজে অংশগ্রহণকারী ফায়ারফাইটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের মেইল ডিপোতে রুশ হামলায় ৬ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT