যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর পানিসারায় সমতল ভূমিতে উন্নতজাতের দার্জিলিং কমলা উৎপাদন করে সফল হয়েছেন একজন কৃষক। ৬২ শতাংশ জমিতে এবার দার্জিলিং জাতের কমলার ফলন ধরেছে। বাংলাদেশের আবহাওয়ায় উন্নত জাতের কমলার আশাতীত ফলনে কৃষি অর্থনীতিতে বিপুল সম্ভাবনা দেখছে স্থানীয় কৃষি বিভাগ।







