চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকো, কানাডা, চীন থেকে আসা জিনিসে ট্রাম্পের শুল্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 26, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্পের হাসিমুখের ছবি, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নিয়ে মেক্সিকো, চীন এবং কানাডা থেকে আসা জিনিসের উপর শুল্ক চাপানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সোমবার (২৫ নভেম্বর) এমনই এক পোস্ট করেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের বক্তব্য, এখনও মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্র খোলা সীমান্ত আছে। আর সেখান দিয়ে অবৈধভাবে মাদক ঢুকছে। অভিবাসনপ্রত্যাশীরাও অবৈধভাব যুক্তরাষ্ট্রে ঢুকছে। এই ঘটনা বন্ধ না হওয়া পর্যন্ত কানাডা, মেক্সিকো এবং চীন থেকে আসা সমস্ত জিনিসের উপর ২৫ শতাংশ হারে শুল্ক বসানো হবে।

ট্রাম্পের পোস্টে বলা হয়েছে, ২০ জানুয়ারি অফিসে ঢুকেই বেশ কয়েকটি এক্সিকিউটিভ অর্ডারে সই করবো। তার মধ্যে অন্যতম কানাডা, মেক্সিকো এবং চীন নিয়ে আমার সিদ্ধান্ত। ওই তিন দেশ থেকে যা জিনিস আসবে তার উপর ২৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে।

চীন বিষয়ে ট্রাম্পের বক্তব্য হলো, চীন থেকে মেক্সিকো সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে ঢুকছে। চীনকে এবিষয়ে একাধিকবার বলা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এর জন্য চীনের উপর আরও ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের অফিসে ঢুকবেন। শুরু হবে তার নতুন সরকার।

পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত

নির্বাচনি প্রচারের সময়েই এবিষয়ে একাধিকবার সরব হয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় এলে তিনি যে এই তিন দেশ থেকে আসা জিনিসের উপর শুল্ক চাপাতে পারেন, তার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ট্রাম্প।

তিনি মনে করেন, দেশিয় পণ্যের চাহিদা বাড়াতে গেলে বিদেশি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানো প্রয়োজন। আর এক্ষেত্রে ট্রাম্প সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন চীনকে। তার নতুন ঘোষণা বাস্তবায়িত হলে চীনের পণ্যের উপর প্রায় ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্ষ হবে। ট্রাম্পের প্রথম শাসনকালেও এতটা শুল্ক চীনের পণ্যের উপর ছিল না।

মেক্সিকো-কানাডা

প্রথম বার সরকারে এসে মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। প্রত্যুত্তরে কানাডাও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক ধার্ষ করেছিল। তবে ২০২০ সালে মেক্সিকো-কানাডাকে নিয়ে যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি করেছিল। ইউএসএমসিএ নামক ওই চুক্তিতে ঠিক হয়েছিল, এই তিন দেশের মধ্যে সমস্ত পণ্য শুল্ক ছাড়াই যাতায়াত করতে পারবে। ট্রাম্পের মধ্যস্থতাতেই এই চুক্তি হয়েছিল। কোভিডের সময় ট্রাম্পই এই চুক্তি করতে চেয়েছিলেন।

ট্রাম্পের নতুন ঘোষণার পর মেক্সিকো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য সঙ্গি এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক ইউএসএমসিএ-র অন্তর্ভুক্ত। ট্রাম্পকে নতুন করে শুল্ক বসাতে হলে চুক্তি ভাঙতে হবে।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Tags: কানাডাচীনডোনাল্ড ট্রাম্পমেক্সিকো
Previous Post

এমি থেকে শূন্য হাতে ফিরলেন অনিল-আদিত্য

Next Post

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

Next Post
ট্রেনের ধাক্কায় অটোরিকশার ক্ষতিগ্রস্ত অংশ ও নিহত যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

বাংলাদেশে সফর শেষে মার্কিন প্রতিনিধি দলের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সফর শেষে মার্কিন প্রতিনিধি দলের যে প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT