চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমি থেকে শূন্য হাতে ফিরলেন অনিল-আদিত্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 26, নভেম্বর 2024
in বিনোদন
A A
অভিনেতা অনিল ও আদিত্য শূন্য হাতে ফিরেছেন, ছবি তে তিনজন অভিনেতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে হাত খালিই থাকল অনিল কাপুর, আদিত্য রায় কাপুরদের। দ্য নাইট ম্যানেজারের ভারতীয় সংস্করণ ড্রামা সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছিল ঠিকই, তবে সেরার শিরোপা মাথায় উঠল না। এই ক্যাটেগরিতে পুরস্কার ছিনিয়ে নিল লেস গাউটেস ডি ডিউ (ড্রপস অফ গড)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের তরফে জানানো হয়, সেরা ড্রামা সিরিজের জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতে নিয়েছে মার্কিন-ফ্রেঞ্চ-জাপানি প্রযোজনায় তৈরি বহুলচর্চিত সিরিজ লেস গাউটেস ডি ডিউ (ড্রপস অফ গড)। যার ফলে হতাশ ভারতীয় ভক্তরা। বিশেষত আদিত্য রায় কাপুরের ফ্যানেরা। নায়ক যদিও অংশ নেন এবারের এমির লাল গালিচায়।

আদিত্য রায় কাপুর এবং শোয়ের পরিচালক সন্দীপ মোদী সহ ‘দ্য নাইট ম্যানেজার’র টিম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের পরনে ছিল কালো স্যুট। আদিত্যের দেখা মিলল কালো ব্লেজার এবং ট্রাউজারে। সঙ্গে সাদা শার্ট ও বো-টাই। বিশ্বমঞ্চে মুগ্ধ করার জন্য আদিত্যর লুক নিঃসন্দেহে আকর্ষণীয়, তবে এটি কি নেটিজেন এবং ফ্যাশন অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারল?

আদিত্যর এই লুক সোশ্যাল মিডিয়ায় খুব বেশি প্রশংসা কুড়ায়নি। অনেকেই আদিত্যর সাজকে ‘দিল্লি রিসেপশন লুক’ বলে ট্রোল করেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস (আইএটিএএস) কর্তৃক ঘোষিত মনোনয়নে ১৪টি বিভাগে নাইট ম্যানেজার ছিল ভারত থেকে একমাত্র এন্ট্রি।

‘ড্রপস অব গড’ ও ‘দ্য নাইট ম্যানেজার’ ছাড়াও এই ক্যাটেগরিতে মনোনয়ন কুড়িয়েছিল ‘দ্য নিউজরিডার-সিজন টু’. ‘ইওসি’, ‘এল এসপিয়া আরেপেন্তিদো-সিজন-২’ (ইয়োসি, দ্য রিগ্রেটফুল স্পাই)।

ফরাসি-আমেরিকান-জাপানি টেলিভিশন ধারাবাহিক ‘ড্রপস অফ গড’ পরিচালনা করেছেন ওডেড রাস্কিন। এতে অভিনয় করেছেন তোমোহিসা ইয়ামাশিতা ও ফ্লেউর গেফ্রিয়ার। সিরিজটি একটি এস্টেটের উত্তরাধিকার এবং এর বিশাল ওয়াইন সংগ্রহের প্রতিযোগিতাকে কেন্দ্র করে আবর্তিত। ড্রপস অফ গড ২০২৩ সালের এপ্রিলে অ্যাপেল টিভি+ এ প্রিমিয়ার হয়েছিল। এই বছরে মুক্তি পায় যার দ্বিতীয় সিজনটি।

আদিত্য ছাড়াও এমি মনোনীত নাইট ম্যানেজারে অভিনয় করেছেন অনিল কাপুর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায় এবং রবি বেহল। সিরিজটি পরিচালনা করেছেন সন্দীপ ও প্রিয়াঙ্কা ঘোষ। জন লে ক্যারের উপন্যাস এবং টম হিডলস্টন, হিউ লরি এবং অলিভিয়া কোলম্যান অভিনীত ব্রিটিশ শো থেকে অনুপ্রাণিত এই সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে।- এনডিটিভি

Tags: অনিল কাপুরএমি অ্যাওয়ার্ডস
Previous Post

বুলেট-স্প্রিন্টারে ক্ষতবিক্ষত অনেকেই কাতরাচ্ছেন হাসপাতালে

Next Post

মেক্সিকো, কানাডা, চীন থেকে আসা জিনিসে ট্রাম্পের শুল্ক

Next Post
ডোনাল্ড ট্রাম্পের হাসিমুখের ছবি, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকো, কানাডা, চীন থেকে আসা জিনিসে ট্রাম্পের শুল্ক

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ক্ষতিগ্রস্ত অংশ ও নিহত যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT