চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 পূর্বাহ্ন 19, মে 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ট্রাম্প বিমানবন্দরে বক্তৃতা দিচ্ছেন, পেছনে হেলিকপ্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কার মধ্যেই ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধ এবং তেহরানের সঙ্গে চলমান গুরুত্বপূর্ণ আলোচনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (১৯ মে) হামলাটি হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেন।

ট্রাম্প জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের অনুরোধে তিনি হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন। উপসাগরীয় এই নেতারা তাকে আশ্বস্ত করেছেন যে, আলোচনার মাধ্যমে এমন একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব, যা যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ইতিবাচক হবে।

তবে হামলা স্থগিত করলেও ইরানকে কড়া বার্তা দিতে ভোলেননি ট্রাম্প। তিনি বলেন, সম্ভাব্য যেকোনো চুক্তির প্রধান শর্ত হবে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।

একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যানিয়েল কেইনসহ সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে সমাধান না এলে যুক্তরাষ্ট্র যেকোনো সময় বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে।

Tags: ইরানইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্প
Previous Post

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

Next Post

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post
আটলান্টিক কাউন্সিলের পরিস্থিতি কক্ষে তিনজন ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেইমার বিশ্বকাপের জন্য ব্রাজিল দলের কোচের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারকে বিশ্বকাপ দলে ডেকে যা বললেন আনচেলত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT