চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 19, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
আটলান্টিক কাউন্সিলের পরিস্থিতি কক্ষে তিনজন ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ব্যস্ত কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। স্থানীয় সময় ১৮ মে তিনি মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রভাবশালী নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন।

সফরকালে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক ইস্যু এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে অংশীদারিত্ব আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। ক্রমবর্ধমান এই সম্পর্কের গতি ধরে রাখতে নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপের ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী শরণার্থী, জনসংখ্যা ও অভিবাসন বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু ভেপরেকের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র সরকারের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। উভয় পক্ষ রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে একযোগে কাজ করার বিষয়ে একমত হন।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মার্কিন কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ
সরকারি বৈঠকের পাশাপাশি তিনি ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রেসিডেন্ট ড্যানিয়েল টুয়াইনিংয়ের সঙ্গে সংস্থাটির সদর দপ্তরে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশে আইআরআই’র দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন এবং নির্বাচন পর্যবেক্ষণ মিশনের গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করেন। এ সময় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, যুব ক্ষমতায়ন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের অঙ্গীকার তুলে ধরেন।

পরে আটলান্টিক কাউন্সিলে সিনিয়র রিসার্চ ফেলো মাইকেল কুগেলম্যানের সঞ্চালনায় আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক উন্মুক্ততা এবং ভারসাম্যপূর্ণ ও বাস্তবভিত্তিক পররাষ্ট্রনীতির কথা তুলে ধরেন।

গোলটেবিল বৈঠকে তিনি বলেন, নিরপেক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচনে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। “সবার আগে বাংলাদেশ” নীতিকে সামনে রেখে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও শিক্ষাখাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের বিস্তারের বিষয়টি তুলে ধরে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিবেশীদের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। হাইব্রিড এ আয়োজনে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।

গোলটেবিল বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটলান্টিক কাউন্সিলের নির্বাহী সহ-সভাপতি জেনা বেন-ইয়েহুদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে তিনি সাংবিধানিক গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সংখ্যালঘু অধিকার ও আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখার গুরুত্ব তুলে ধরে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী মহলের আরও সক্রিয় সম্পৃক্ততা কামনা করেন।

সফরের বিভিন্ন কর্মসূচিতে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট মার্কিন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: আটলান্টিক কাউন্সিলগোলটেবিল বৈঠকপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসবার আগে বাংলাদেশ
Previous Post

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

Next Post

নেইমারকে বিশ্বকাপ দলে ডেকে যা বললেন আনচেলত্তি

Next Post
নেইমার বিশ্বকাপের জন্য ব্রাজিল দলের কোচের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারকে বিশ্বকাপ দলে ডেকে যা বললেন আনচেলত্তি

একজন বৃদ্ধ ও তিন শিশু পরিবারের সঙ্গে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঁচে থাকার জন্য বিক্রি হচ্ছে সন্তান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT