নিউইয়র্ক সিটির মেয়র পদে বামপন্থি প্রার্থী জোহরান মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, নিজে রিপাবলিকান দলের হলেও ডেমোক্র্যাট পার্টির সদস্য যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, সেই অ্যান্ড্রু কুওমোকে সমর্থনের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আজ (৪ নভেম্বর) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে, মামদানি মেয়র নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউইয়র্কে আসতে দিতে চাইবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
সোমবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন একটি পোস্ট করে ট্রাম্প বলেছেন, আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন, সোমবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন একটি পোস্ট করেছেন ট্রাম্প। তিনি এটি করতে সক্ষম, মামদানি নন!
ট্রাম্প নিজেও একজন রিপাবলিকান, তার পোস্টে রিপাবলিকান স্লিওয়াকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, কার্টিস স্লিওয়ার পক্ষে ভোট মানে মামদানির পক্ষেই ভোট। আর মামদানি নির্বাচিত হলে, প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ ছাড়া, আমার ফেডারেল তহবিলের অবদান রাখার সম্ভাবনা খুবই কম।
এর আগে রোরবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, মামদানি নির্বাচিত হলে তিনি তার শহর নিউইয়র্কে ফেডারেল তহবিল পাঠানো বন্ধ করবেন। ট্রাম্প বলেন, আপনার নিউইয়র্ক পরিচালনাকারী যদি একজন কমিউনিস্ট হয়, তাহলে প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য নিউইয়র্কে প্রচুর অর্থ দেওয়া কঠিন হবে, কারণ আপনি সেখানে পাঠানো অর্থ কেবল নষ্টই করছেন।
জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক প্রার্থী মামদানি কুওমোর চেয়ে এগিয়ে। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুওমো। তাদের দুইজনের চেয়েই পিছিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াও।









