চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে তুষারধসে ৩ পর্বতারোহীর মৃত্যু, অনেকে নিখোঁজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 04, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালে তুষারধসে পর্বতারোহীরা পাহাড়ে চড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নেপালের ইয়ালুং রি পর্বতে ভয়াবহ তুষারধসে ফরাসি এক নাগরিক ও দুই নেপালি গাইডসহ তিনজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার বিদেশি পর্বতারোহী।

আজ (৪ নভেম্বর) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এই তুষারধসের ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। নিখোঁজদের মধ্যে ফ্রান্স, কানাডা ও ইতালির নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

প্রথমদিকে স্থানীয় কর্তৃপক্ষ সাতজনের মৃত্যুর খবর জানালেও পরে তা সংশোধন করে তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়। উদ্ধার করা হয়েছে দুই ফরাসি ও দুই নেপালি নাগরিককে। এছাড়া আরও পাঁচ নেপালি স্বতন্ত্রভাবে নিচের বেস ক্যাম্পে ফিরে আসতে সক্ষম হয়েছেন। মঙ্গলবার সকালে উদ্ধারকৃত চারজনকে হাসপাতালে পাঠানো হয়, যদিও তাদের আঘাতের মাত্রা এখনো স্পষ্ট নয়।

ডোলাখা জেলার পুলিশ উপ-অধি‌ক্ষক গ্যান কুমার মাহাতো বলেন, ইয়ালুং রি পর্বতের ১৮ হাজার ৪৭১ ফুট উচ্চতায় অভিযান চালাচ্ছিলেন ১৬ জন পর্বতারোহী। তুষারধসটি সরাসরি বেস ক্যাম্পে আঘাত হানে, যা ছিল প্রায় ১৬ হাজার ৭০ ফুট উচ্চতায়। উচ্চতার কারণে অক্সিজেনের ঘাটতি রয়েছে। উদ্ধারকাজ শুধুমাত্র প্রশিক্ষিত স্থানীয় গাইড ও পর্বতারোহীরাই করতে পারছেন। আবহাওয়াও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে পরিস্থিতি।

ইয়ালুং রি পর্বতটি নেপালের পূর্বাঞ্চলের রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত। এটি তুলনামূলকভাবে নবীন বা মাঝারি অভিজ্ঞতার পর্বতারোহীদের জন্য উপযুক্ত হিসেবে পরিচিত। গত সপ্তাহ থেকেই নেপালে আবহাওয়া খারাপ হতে শুরু করে। উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে আসে; ফলে উদ্ধার অভিযান পায়ে হেঁটে চালাতে হচ্ছে।

Tags: তুষারধসনেপাল
Previous Post

মামদানিকে ঠেকাতে রিপাবলিকান হয়ে ডেমোক্র্যাট নেতাকে সমর্থন দিচ্ছেন ট্রাম্প

Next Post

সানজিদা ইসলাম তুলির মনোনয়ন বিষয়ে যা জানালেন মাহাদী আমিন

Next Post
সানজিদা ইসলাম তুলির মনোনয়ন বিষয়ে মাহাদী আমিনের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

সানজিদা ইসলাম তুলির মনোনয়ন বিষয়ে যা জানালেন মাহাদী আমিন

শিশুদের জন্য ক্যালগেরি বাংলা স্কুলে বিশেষ আয়োজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালগেরি’র বাংলা স্কুলে শিশুদের জন্য বিশেষ আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT