চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বাড়ার দায় ইউক্রেনের ওপর চাপাচ্ছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় ওঠার জন্য ইউক্রেনকে দায়ী করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন দেশটির সিনেটর ও ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তাঁর অভিযোগ, জ্বালানির দাম বাড়ার দায় ইউক্রেনের ওপর চাপিয়ে নিজের প্রশাসনের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার বলেন, ট্রাম্প নতুন করে দাবি করছেন যে কোনোভাবে ইউক্রেনই যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় ওঠার জন্য দায়ী। তাঁর দাবি, ট্রাম্প ও ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবেই মার্কিন নাগরিকদের খরচ বাড়ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করার আহ্বান জানানোর পর শুমারের এই মন্তব্য আসে।

রোববার আয়ারল্যান্ড সফরের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, জেলেনস্কিকে রাশিয়ার ডিজেল জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে হবে। তাঁর দাবি, ইউক্রেনের হামলার জন্য বিশ্বের জ্বালানি বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও তেল পরিশোধন কেন্দ্রগুলোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। এতে রাশিয়ার জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে ডিজেলের রেকর্ড দামের জন্য ইউক্রেনকে দায়ী করার ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন শুমার।

শুমারের দাবি, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং এর প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তৈরি হওয়া অস্থিরতাই যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বাড়ার অন্যতম প্রধান কারণ। এ পরিস্থিতির জন্য ট্রাম্প প্রশাসনের নীতিরও সমালোচনা করেন তিনি।

Tags: ইউক্রেনডিজেলের দামযুক্তরাষ্ট্র
Previous Post

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে সুখবর

Next Post

যেখানে আকাশ নেমে আসে জলে, টাঙ্গুয়ার হাওরে জলভ্রমণ

Next Post
ছবি: সংগৃহীত

যেখানে আকাশ নেমে আসে জলে, টাঙ্গুয়ার হাওরে জলভ্রমণ

এই তাহলে ম্যানচেস্টার ডার্বির দুই ভিএআর রেফারির শাস্তির কারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT