চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড ভ্যাকসিন সংক্রান্ত সম্ভাব্য মৃত্যুর তদন্ত চালিয়েছে ট্রাম্প প্রশাসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 10, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কোভিড ভ্যাকসিনের জন্য সাইনবোর্ড সহ সিরিঞ্জ ও ভ্যাকসিনের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের ভ্যাকসিন-সংশয়ী স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়রের অধীনে, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কোভিড-১৯ ভ্যাকসিনের সঙ্গে সম্ভাব্য মৃত্যুর ঘটনা নিয়ে ব্যাপক তদন্ত চালাচ্ছে।

সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প কর্তৃক রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য সচিব হিসেবে নিয়োগের পর থেকে মার্কিন সরকার ভ্যাকসিন নীতিতে একটি বড় ধরনের পরিবর্তন শুরু করেছে, যা চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের সৃষ্টি করেছে। কেনেডির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের একজন মুখপাত্র অ্যান্ড্রু নিক্সন বলেন, এফডিএ বিভিন্ন বয়সের গোষ্ঠীর মধ্যে সম্ভাব্য কোভিড ভ্যাকসিনের সাথে সম্পর্কিত মৃত্যুর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।

প্রাথমিকভাবে সম্ভাব্য শিশু মৃত্যুর উপর দৃষ্টি দেওয়ার উদ্দেশ্যে করা এই পর্যালোচনাটি নভেম্বরের শেষের দিকে একটি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর সাম্প্রতিক সময়ে বিতর্কের জন্ম দিয়েছে। একজন ঊর্ধ্বতন এফডিএ কর্মকর্তার নামে লেখা এই স্মারকলিপিতে দাবি করা হয়েছে যে, কোভিড টিকা কমপক্ষে ১০টি শিশু মৃত্যুর সাথে সম্পর্কিত। তবে এই বিষয়ে কোনো প্রমাণ দেওয়া হয়নি।

বিশ্বব্যাপী স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তা যথাযথভাবে গবেষণা ও নথিভুক্ত হয়েছে। যদিও বিরল ক্ষেত্রে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া ঘটতে পারে, তা বেশিরভাগ বয়স্কদের জন্য ভ্যাকসিনের সুবিধা হ্রাস করে না।

বিশেষজ্ঞরা কেনেডির অধীনে এফডিএ-এর পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেনেডি আগে বিভিন্নবার তথ্যবহির্ভূত কনস্পিরেসি তত্ত্ব ছড়ানোর জন্য পরিচিত।

Tags: কোভিড ভ্যাকসিনট্রাম্প প্রশাসনতদন্তযুক্তরাষ্ট্র
Previous Post

১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ শুরু

Next Post

গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ: তারেক রহমান

Next Post
তারেক রহমানের ছবি, তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ: তারেক রহমান

দুই নারী নাটকের দৃশ্যে একে অপরের সাথে কথা বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৩ ঘণ্টায় মিলিয়নের রেকর্ড গড়লো এই নাটক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT