চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 10, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা ক্রস করে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের ১২তম আসর অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। ১০ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এ সংলাপে দুই দেশের সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করছে ।

বুধবার (১০ ডিসেম্বর) এক প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সংলাপটিকে দুই দেশের পারস্পরিক সামরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন, মহড়া এবং কর্মশালা—এসব ক্ষেত্রের সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী। অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস।

বাংলাদেশ পক্ষের আলোচনায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ডসহ বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

সংলাপটিকে দুই দেশের সামরিক সহযোগিতা আরও উন্নত করার পাশাপাশি পারস্পরিক বন্ধুত্ব সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Tags: পররাষ্ট্র মন্ত্রণালয়বর্ডার গার্ড বাংলাদেশবাংলাদেশ-যুক্তরাষ্ট্রবিজিবিসংলাপসশস্ত্র বাহিনী
Previous Post

“এটা তো সিনেমার গল্প”— মোশাররফের ধমক থেকে শুরু ‘ট্রাইব্যুনাল’!

Next Post

কোভিড ভ্যাকসিন সংক্রান্ত সম্ভাব্য মৃত্যুর তদন্ত চালিয়েছে ট্রাম্প প্রশাসন

Next Post
কোভিড ভ্যাকসিনের জন্য সাইনবোর্ড সহ সিরিঞ্জ ও ভ্যাকসিনের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড ভ্যাকসিন সংক্রান্ত সম্ভাব্য মৃত্যুর তদন্ত চালিয়েছে ট্রাম্প প্রশাসন

তারেক রহমানের ছবি, তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT