চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেই চরিত্রের জন্য ট্রোল হচ্ছেন অনন্যা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 30, মার্চ 2025
in বিনোদন
A A
অ্যানালগ কালো-সাদা ছবি, নারীর মুখাবয়ব স্পষ্ট, ব্যাকগ্রাউন্ডে পুরুষরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘কেশরি’। দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছিল যে সিনেমাটি। এবার আসতে চলেছে সেই ছবির সিক্যুয়েল ‘কেশরি ২’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবিটির টিজার, যা দেখে বোঝা গিয়েছিল যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) মুক্তি পেয়েছে যে ছবির ফাস্ট লুক। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই দেখা গেছে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মাধবনকে নিয়ে আলাদা করে বলার তো কিছু নেই। কাঁচা পাকা দাড়ি, চোখে চশমা, সব মিলিয়ে মাধবনকে দেখতে লাগছিল অসাধারণ। কিন্তু অনন্যাকে দেখে একদমই খুশি হতে পারেননি দর্শকরা!

ছবিতে অনন্যাকে সাদা শাড়ি, কালো ওয়েস্টকোট এবং গলায় সাদা ব্যান্ড পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক ঝলক দেখলে মনে হবে, যেন ৭০ দশকের কোন অভিনেত্রী দাঁড়িয়ে রয়েছেন। অনন্যার এই নতুন অবতার দেখে এক দল যেমন খুব খুশি হয়েছেন তেমন কিছু মানুষ জানিয়েছেন আপত্তি।

কিছু মানুষ অনন্যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে লিখেছেন, ‘অনন্যা একজন ভালো অভিনেত্রী। খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছেন।’ একজন লিখেছেন, ‘আশা করি অনন্যা সবার মন জয় করবে।’ তবে অনন্যার প্রশংসা করেছেন যতজন মানুষ, তার থেকে অনেক বেশি মানুষ অনন্যাকে নিয়ে ট্রোল করেছেন।

নেটিজেনদের মধ্যে বেশিরভাগ মানুষ একটি ঐতিহাসিক চরিত্রে অনন্যার অভিনয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অনন্যার বদলে ওয়ামিকা গাব্বিকে নেওয়ার পরামর্শ দিয়েছেন বেশ কিছু মানুষ। একজন লিখেছেন, ‘অনন্যার থেকে ওয়ামিকাকে নিতে পারতেন। অনন্যার থেকে উনি ১০০ গুন ভালো অভিনেত্রী।’ অন্য একজন লিখেছেন, ‘অনন্যা চরিত্রটি যেহেতু পাঞ্জাবি, তাই আমার মনে হল ওয়ামিকাকে নিলে ভালো হতো।’ তৃতীয় একজন লিখেছেন, ‘যে কোনও অভিনেত্রী অনন্যা থেকে ভালো অভিনয় করতে পারেন।’

শুধু ওয়ামিকা নন, অনেকে অনন্যার বদলে ক্যাটরিনাকে নেওয়ার কথাও বলেছেন। একজন লিখেছেন, ‘সম্ভবত অনন্যার চরিত্রটি একজন পাবলিক প্রসিকিউটর। একজন অ্যাংলো ইন্ডিয়ান। যদি তাই হয়, তাহলে ক্যাটরিনাকে নেওয়াই ভালো হতো।’ সহমত প্রকাশ করে অন্য একজন লিখেছেন, ‘ব্রিটিশ অ্যাংলো ইন্ডিয়ানের ভূমিকায় অসাধারণ অভিনয় করতে পারতেন ক্যাটরিনা। অনন্যাকে নেওয়া পরিচালকের মিসকাস্ট হয়েছে।’

Tags: অক্ষয় কুমারঅনন্যা পাণ্ডে
Previous Post

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

Next Post

রাজধানীর ঈদ জামাত ঘিরে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

Next Post
ঢাকা মহানগর পুলিশের কমিশনারের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ঈদ জামাত ঘিরে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ট্রাম্পের প্রশংসা নিয়ে ছবি, যেখানে তিনি ভাবুক মনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনে ৪০০ কোটি ডলার সাশ্রয়ের দাবি ট্রাম্প প্রশানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT