চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

মোরশেদ আলম by মোরশেদ আলম
1:56 অপরাহ্ন 05, আগস্ট 2025
in চাঁদপুর, জনপদ
A A
শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছে মানুষ, চাঁদপুরে গণঅভ্যুত্থান স্মরণে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন ৩১ জন। আন্দোলনের একবছর পূর্তিতে চাঁদপুর জেলা জুড়ে ৩১ শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৯টায় চাঁদপুর শহরের রঘুনাথপুর গ্রামের শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইন রাব্বির কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুরে ৩১ জন রয়েছেন। প্রত্যেক শহীদের কবরে আমাদের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশার লোকজন শ্রদ্ধা নিবেদন করবেন।

চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, আজকে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে জেলা জুড়ে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

চাঁদপুর অঞ্চলের নৌ এসপি সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছিল। এই দিন চাঁদপুরে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সমবেত হয়েছি।

এসময় জেলার সকল উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

Tags: ছাত্র-জনতার আন্দোলনজুলাই গণঅভ্যুত্থানজুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী
Previous Post

দেশের গানে শুরু জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান

Next Post

তথ্য উপদেষ্টার মন্তব্য কোনো হীন উদ্দেশে দেওয়া: রিজভী

Next Post
তথ্য উপদেষ্টার মন্তব্যের সময় রিজভী সাংবাদিকদের সামনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য উপদেষ্টার মন্তব্য কোনো হীন উদ্দেশে দেওয়া: রিজভী

চারজন মানুষ সুইমস্যুট পরা, ভবিষ্যতের শহরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সপ্তাহেই বাজেটের দ্বিগুণ আয়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT