চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের গানে শুরু জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 05, আগস্ট 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দেশের গানে শুরু জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই শহীদদের স্মরণে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দেশের গান দিয়ে শুরু হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই পুনর্জাগরণ’।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে এটি শুরু হয়। উদ্বোধনী পরিবেশনায় সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি।

সারাদিনজুড়ে আয়োজনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক দল। একক ও দলীয় পরিবেশনায় মুখর হয়ে উঠবে পুরো এলাকা।

অনুষ্ঠানে থাকছে, টং-এর পরিবেশনা, কলরব শিল্পীগোষ্ঠী, শিল্পী নাহিদ ও তাশফির পরিবেশনা, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শূন্য ব্যান্ড, সায়ান, ইথুন বাবু, মৌসুমি, সোলস ও ওয়ারফেজ ব্যান্ড।

মঙ্গলবার বিকালে পাঠ করা হবে ‘ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র’। এরপর পরিবেশনায় অংশ নেবে বেসিক গিটার লার্নিং স্কুল, এফ মাইনর ও পারশা।

অনুষ্ঠানের শেষাংশে থাকবে এলিটা করিমের গান ও বিশেষ ড্রোন ড্রামা পরিবেশনা। অনুষ্ঠানটি চলবে রাত ৮টা পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, সকল শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত এই আয়োজন শুধুই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি একটি প্রজন্মের চেতনা জাগরণের বহিঃপ্রকাশ।

Tags: জুলাই গণঅভ্যুত্থান বাষির্কীজুলাই সনদ ঘোষণা
Previous Post

মার্কিন ভিসা আবেদনে নতুন নিয়ম, লাগবে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের বন্ড

Next Post

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

Next Post
শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছে মানুষ, চাঁদপুরে গণঅভ্যুত্থান স্মরণে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

তথ্য উপদেষ্টার মন্তব্যের সময় রিজভী সাংবাদিকদের সামনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য উপদেষ্টার মন্তব্য কোনো হীন উদ্দেশে দেওয়া: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT