চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়ায় শতাধিক আফটারশক, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 12, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রাণহানি বেড়েই চলেছে। বিভিন্ন সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। ভূমিকম্পের পর দেশজুড়ে ৭০ বারের বেশি আফটারশক অনুভূত হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সর্বশেষ আফটারশকটি  অনুভূত হয়। মূল ভূমিকম্পের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে একের পর এক আফটারশকে। সর্বশেষ আফটারশকের উৎপত্তিস্থলও চোকো বিভাগের সান হোসে দেল পালমার এলাকায়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৯ কিলোমিটার গভীরে।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সতর্কতা অনুযায়ী, মূল ভূমিকম্পের পর আরও আফটারশক হতে পারে। ভূত্বকের ফাটল বা পরিবর্তিত অংশের আশপাশে জমে থাকা শক্তি পুরোপুরি বের হয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও সময় লাগতে পারে।

এই কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতার পাশাপাশি নতুন করে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারের পাশাপাশি নিখোঁজদের সন্ধান এবং আহতদের চিকিৎসায় জোর দেওয়া হচ্ছে। একদিকে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ছে, অন্যদিকে ধারাবাহিক আফটারশকের কারণে উদ্ধারকর্মীদের কাজও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাথমিকভাবে অন্তত ২২৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে পশ্চিমাঞ্চলীয় চোকো বিভাগে আরও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় হতাহতের সংখ্যা বাড়তে থাকায় মৃতের সংখ্যা ২৫০ জনে পৌঁছেছে।

Tags: আফটারশককলম্বিয়াভূমিকম্প
Previous Post

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

Next Post

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

Next Post
বাংলাদেশের পতাকাসহ কানাডার পতাকাসহ বিমান উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

ছাত্রী একটি বই পড়ছে, কালো বোর্ডের পেছনে লেখা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT