চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 পূর্বাহ্ন 12, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছাত্রী একটি বই পড়ছে, কালো বোর্ডের পেছনে লেখা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। তালেবান সরকার নারী শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ৪০ লাখে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে ইউনেস্কো জানায়, গত বছরের তুলনায় মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত কিশোরীর সংখ্যা প্রায় ২ লাখ বেড়েছে। বর্তমানে আফগানিস্তানই বিশ্বের একমাত্র দেশ, যেখানে কিশোরী মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ নেই।

২০২২ সালের মার্চে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় তালেবান সরকার। একই বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশোনার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আগে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সেনা প্রত্যাহারের পর দুই দশকের যুদ্ধ শেষে ২০২১ সালে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করে।

নারীদের ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞার কারণে জাতিসংঘ আফগানিস্তানের পরিস্থিতিকে ‘লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য’ হিসেবে বর্ণনা করেছে। ইউনেস্কোর পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে আফগানিস্তানে ১১ হাজারের বেশি যোগ্য নারী শিক্ষকের ঘাটতি তৈরি হতে পারে।

নারী শিক্ষায় নিষেধাজ্ঞার পাশাপাশি আফগানিস্তানের সামগ্রিক শিক্ষাব্যবস্থাও নানা সংকটে রয়েছে। দেশটির অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। প্রায় অর্ধেক বিদ্যালয়ে পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও শীত মোকাবেলার ব্যবস্থা নেই।

আফগান মেয়েদের শিক্ষা পুনরায় চালু করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তবে তালেবান কর্তৃপক্ষ এসব আহ্বান প্রত্যাখ্যান করে আসছে। নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞাকে তারা নিজেদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করছে।

ইউনেস্কো সতর্ক করেছে, মেয়েদের শিক্ষার সুযোগ ফিরিয়ে না দিলে আফগানিস্তানের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামগ্রিক সামাজিক অগ্রগতিতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Tags: আফগানিস্তানইউনেস্কো
Previous Post

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

Next Post

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

Next Post
বাংলাদেশ ও ভারতের মানচিত্রের মধ্যে হাত মেলানো, শান্তি ও সংলাপের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে স্মরণে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT