চামড়া শিল্পের বিকাশের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়তে শিল্প সম্পৃক্ত এলাকায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন ‘প্রকৃতিবন্ধু’ বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। চামড়া শিল্পে বৃক্ষরোপণের তৃতীয় ধাপের কর্মসূচিতে অংশ নিয়ে ভৈরবে শিক্ষার্থী ও উপস্থিত শ্রমিক প্রতিনিধিদের উদ্দেশে তিনি একথা বলেন।








