বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে সুনামগঞ্জে হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। সুনামগঞ্জ রেঞ্জ, সিলেট বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে মেলায় ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিপণন করা হয়। এমন উদ্যোগ সুবজায়ন বৃদ্ধিসহ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াবে প্রত্যাশা আয়োজকদের।








