একটি গাছ শুধু সবুজ নয়, শিশুর জন্য নির্মল বাতাস আর সুন্দর ভবিষ্যৎ। আজকের শিশুর হাতেই গড়ে উঠুক আগামীর সবুজ-সুন্দর বাংলাদেশ। শিক্ষার্থী এবং উপস্থিত শ্রমিক প্রতিনিধিদের উদ্দেশে একথা বলেছেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ‘প্রকৃতিবন্ধু’ বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এরপর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।








