দীর্ঘ দিন ধরে পরিবহন সিন্ডিকেট এর কাছে জিম্মি পার্বত্য জেলা বান্দরবানের যাত্রীরা। ৩০ বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করছে দু’টি পরিবহন। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, কর্মীদের দুর্ব্যবহার ও দেরিতে গন্তব্যে পৌঁছানোসহ নানা সমস্যার অভিযোগ এনে জেলার পরিবহন ব্যবস্থায় সিন্ডিকেট ভাঙার দাবি জানাচ্ছেন যাত্রীরা।








