ডেঙ্গুতে মুত্যু বেড়ে যাওয়ায় জ্বর হলেই আক্রান্তরা ডেঙ্গু শনাক্তে ভিড় করছেন হাসপাতালে। সংশ্লিষ্টরা বলছেন, যে কোন জ্বর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এই বাস্তবতায় ঢাকার দুই সিটি কর্পোরেশনে শুরু হয়েছে মশা প্রজনন পরিস্থিতি জরিপের কাজ। জরিপের ফলাফলের ভিত্তিতে মশা নিধনে কাজ হবে।








