চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ককবরক ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনূদিত

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
1:56 অপরাহ্ন 15, অক্টোবর 2022
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশি লেখক ও গবেষক বই ও ছবি সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ককবরক’ বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র জাতিসত্তা ত্রিপুরা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা। ককবরক ভাষায় বঙ্গবন্ধুর আলোচিত জীবনালেখ্য ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যুবরাজ দেববর্মা।

‘পাইথাকয়া লাংমা’ এ দুটি ককবরক শব্দ দিয়ে বইটির নামকরণ করা হয়েছে। শব্দ দুটির অর্থ: অসমাপ্ত আত্মজীবনী।

যুবরাজ দেববর্মা বলেন, অনুবাদের কাজটা আমি শুরু করেছি ২০২০ সালের অক্টোবর মাসে। এরপর দেড় থেকে দুই বছরের মত কাজ করেছি আমি এটা নিয়ে। কিন্তু প্রকাশনের সময়টাতে আমি অনেক হতাশ হয়ে পড়ি। বিভিন্ন প্রকাশনীর সাথে যোগাযোগ করেও প্রকাশনের জন্য তেমন কোনো সাড়া পাইনি।

এরপর সংস্কৃতি মন্ত্রণালয় এবং মাতৃভাষা ইনস্টিটিউটের মত প্রতিষ্ঠানের সাথেও যোগাযোগ করেছি। এখনও কাজ বাকি আছে। তবে আশা করি খুব শীঘ্রই কাজটা হবে এবং নভেম্বরের মধ্যে মোড়ক উন্মোচনের কাজটাও শেষ করতে পারব।

ত্রিপুরাদের মাতৃভাষা ককবরককে সকলের কাছে পরিচিত করতে অনুবাদের কাজটি করেছেন বলে জানান তিনি। যুবরাজ বলেন, বাংলাদেশে প্রায় আড়াই তিন লাখের মত ককবরক ভাষাভাষী আছে। আমাদের মাতৃভাষা বাংলাদেশে প্রায় বিপন্ন একটা ভাষা। তাই আমাদের এই  বিপন্ন মাতৃভাষা নিয়ে কাজ করার  ইচ্ছা অনেক আগে থেকেই আমার ছিল। ভার্সিটিতে পড়ার সময়ও আমি বিভিন্ন অনুবাদের কাজ করেছি। ২০১২  সালে অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর থেকেই এটা নিয়ে কাজ করার চিন্তাভাবনা ছিল। এরপর ২০২০ সালে আমি মূল কাজটা করা আরম্ভ করেছি।

যুবরাজের কাজটি সম্পর্কে এখন সবাই জানার পর তিনি আনন্দ প্রকাশ করে বলেন, অনেক শ্রম দিয়েছি এই কাজের পেছনে। এখন আমার কাজটার কথা সবাই জানছে। এটা অবশ্যই আমার কাছে আনন্দের বিষয়। আমাদের মাতৃভাষার মতো  বিপন্ন একটা ভাষার জন্য ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনেকটা  মহাকাব্যের মতো। প্রায় এক লক্ষাধিক শব্দ এখানে। তাই আমাদের মাতৃভাষার জন্য এটা একটা দলিলের মতো থাকবে পরবর্তী প্রজন্মের জন্য।

Tags: অসমাপ্ত আত্মজীবনীকুবি শিক্ষার্থী
Previous Post

চার্জার ছাড়া ফোন বিক্রি: অ্যাপলকে ১৮৬ কোটি টাকা জরিমানা

Next Post

বিশ্বকাপে ভাঙতে পারে যে ১০ রেকর্ড

Next Post
বাংলাদেশ ক্রিকেটার বিশ্বকাপের ম্যাচে বল ছুঁড়ে ফেলে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ভাঙতে পারে যে ১০ রেকর্ড

শ্যামনগর থানার প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরার শ্যামনগরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আটক ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT