চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরার শ্যামনগরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আটক ৪

আবুল কালাম আজাদ by আবুল কালাম আজাদ
2:06 অপরাহ্ন 15, অক্টোবর 2022
in সাতক্ষীরা
A A
শ্যামনগর থানার প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জমিতে ঘর তোলা নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে দু’পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক গাইন (৬৬) নামের একজন নিহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়েছে।

শনিবার সকালে শ্যামনগর উপজেলার হাটচালা গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটচালা গ্রামের মৃত অমেদ আলীর পুত্র। এ ঘটনায় পুলিশ আজিজুল ইসলাম (৪০), নুরজাহান বেগম (২৬), ইয়াকুব হোসেন ও শাহিদা বেগমকে আটক করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আব্দুর রাজ্জাক গাইন ও মোঃ অলিল তরফদারের মধ্যে দীর্ঘদিন ধরে বসত ভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে আব্দুর রাজ্জাক ভাড়াটে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর তোলার চেষ্টা করে। এসময় অলিল তরফদার এবং তার ছেলে আজিজুলের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত দু’পক্ষের তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।

নিহতের ভাতিজা মনির হোসেন জানান, তাদের দখলে থাকা জমির উপর আদালত সম্প্রতি স্থিতিবস্থা জারি করে। শনিবার সেখানে ঘর তুলতে গেলে অলিল তরফদারের জামাই এরশাদের নেৃতত্বে কৃষ্ণনগর থেকে আসা ২৫/৩০ জন লাঠিয়াল তাদের উপর হামলা করে। এসময় মাথায় হামলাকারীদের লাঠির আঘাতে জ্ঞান হারানোর পর আব্দুর রাজ্জাককে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে।

অলিল তরফদারের মেয়ে নুরজাহান বেগম জানান, শ্যামনগর থেকে ৩০/৩৫ জন ভাড়াটে লোকজন নিয়ে আব্দুর রাজ্জাক, তার ভাই শাহাদাৎ ও রওশন তাদের দখলে থাকা জমিতে ঘর তোলার চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মিলন হোসেন জানান, জরুরী বিভাগে নেয়ার ২০/২৫ মিনিট পরে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। বাহ্যিকভাবে নিহতের শরীরে কোন মারাত্মক জখম পাওয়া না গেলেও ময়না তদন্তে তার প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক শাহানুর আলম জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তার ছেলে আফজাল হোসেন বাদী হয়ে মামলার কথা জানিয়েছে।

Tags: সাতক্ষীরা
Previous Post

বিশ্বকাপে ভাঙতে পারে যে ১০ রেকর্ড

Next Post

প্রথম দিনে ‘ডক্টর জি’ কত আয় করলো?

Next Post
অপারেশন থিয়েটারে ডক্টর জি রোগীর পাশে চিকিৎসকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দিনে ‘ডক্টর জি’ কত আয় করলো?

বিএনপির সমাবেশে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল না: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT