চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার রেলপথে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:56 পূর্বাহ্ন 24, এপ্রিল 2024
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার রেলপথে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারার কাছে স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথের যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত হওয়ার ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯ টা ৪৫ মিনিটে ডুলাহাজারা রেল স্টেশনের কাছে স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। বাংলাদেশ রেলওয়ের কক্সবাজার আইকনিক স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী এই বিষয়টি জানিয়েছেন। স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। ট্রেনটি ডুলাহাজারা স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, লাইনচ্যুত রেলের বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন রওয়ানা দিয়েছে। এ ঘটনায় কোন যাত্রী হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার না হওয়া পর্যন্ত কক্সবাজারের সাথে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে। ঈদের জন্য চট্টগ্রাম থেকে স্পেশাল ট্রেনটি চালু করা হয়। চট্টগ্রাম থেকে সকাল ৭ টায় ছেড়ে আসা বিশেষ ট্রেনটি সকাল ১০ টা ২০ মিনিটে কক্সবাজারে পৌঁছার কথা ছিল।

স্থানীয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান উল ইসলাম আদর জানিয়েছেন, বিশেষ ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার পর তিনি ইউনিয়ন পরিষদের চৌকিদারু দফাদারদের পাঠিয়েছেন এলাকায়। এ ঘটনায় কোন হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।

Tags: কক্সবাজারচট্টগ্রামট্রেন লাইনচ্যুতরেললাইন
Previous Post

চেলসিকে হারিয়ে ‘অবিশ্বাস্য’ বলছেন আর্সেনাল কোচ

Next Post

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন, আনুষ্ঠানিক বিদায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, অধিনায়ক নেতৃত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজদের হারের কারণ জানালেন অধিনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT