চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসিকে হারিয়ে ‘অবিশ্বাস্য’ বলছেন আর্সেনাল কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 24, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল কোচের খুশি মুখ, ম্যাচের পর উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাস্টন ভিলার কাছে অপ্রত্যাশিত হারের পর বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই জয়ে শীর্ষে থাকা আরও মজবুত করেছে মিকেল আর্তেতার দল। চেলসির বিপক্ষে বড় জয় পেয়ে ‘অবিশ্বাস্য’ বলছেন স্পেনিয়ার্ড কোচ।

এমিরেটসে লন্ডন ডার্বিতে চেলসিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের চেয়ে বেশ এগিয়ে গেছে আর্সেনাল। গানারদের চেয়ে কম ম্যাচ খেলা সিটি ও লিভারপুল নিজেদের পরের একটি ম্যাচে হারলেই আবারও দারুণ জমে উঠবে লিগ শিরোপার লড়াই।

ম্যাচ শেষে ৪২ বর্ষী আর্তেতা বলেছেন, ‘পারফরম্যান্স অবশ্যই দুর্দান্ত ছিল। দলীয় ও ব্যক্তিগত, দুই ভাবেই দারুণ করেছে, যা অবিশ্বাস্য। দুর্দান্ত এই ম্যাচটা আমাদের আত্মবিশ্বাসের এবং নিজেদের বিশ্বাস ধরে রাখতে সাহায্য করবে।’

‘বড় দলের বিরুদ্ধেও আমরা এই পর্যায়ে কিছু করতে পারি। সুতরাং জয়টি উপভোগ করুন। আগামীকাল থেকে পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত হতে হবে, কারণ রোববার আমাদের আরও একটি বড় ম্যাচ রয়েছে।’

৩৪ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা লিভারপুল ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে আছে তিনে। পেপ গার্দিওলার দল অবশ্য ম্যাচ খেলেছে ৩২টি।

টটেনহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগের পরের ম্যাচে নামবে আর্সেনাল। বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ।

Tags: আর্সেনালইপিএলচেলসিপ্রিমিয়ার লিগলিড স্পোর্টস
Previous Post

১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Next Post

কক্সবাজার রেলপথে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

Next Post
কক্সবাজার রেলপথে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার রেলপথে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

প্রধানমন্ত্রী থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন, আনুষ্ঠানিক বিদায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT