চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মায়ার জঞ্জাল’ থেকে তিন মিনিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
বাংলাদেশি নারী ঘরে বসে, চিন্তিত ও উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী অভিনীত ছবি ‘মায়ার জঞ্জাল’।

বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির মুক্তি উপলক্ষে কলকাতা বইমেলায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ছবিটির ট্রেলার উন্মোচিত হয়েছে। প্রায় তিন মিনিটের ট্রেলারে ‘মায়ার জঞ্জাল’ এ নজর কেড়েছেন অপি করিম, ঋত্বিক চক্রবর্তী ও সোহেল মণ্ডল।

ট্রেলার প্রকাশ নিয়ে প্রযোজক জসীম আহমেদ বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একইসঙ্গে ছবিটি মুক্তি দিচ্ছি। কলকাতার নন্দনসহ মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হবে। একইভাবে বাংলাদেশেও সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দেখানোর পরিকল্পনা আছে।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে মায়ার জঞ্জাল-এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। ছবিটি ইতোমধ্যে বেশ কিছু প্রথম সারির আন্তর্জাতিক উৎসবে সমাদৃত হয়েছে। জিতে নিয়েছে পুরস্কার ও প্রশংসা।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ মুক্তির ১৫ বছর পর ‘মায়ার জঞ্জাল’-এর মাধ্যমে বড় পর্দার জন্য কাজ করেন অপি করিম। তার বিপরীতে আছেন ঋত্বিক চক্রবর্তী। আরও আছেন সোহেল মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ।

জসীম আহমেদের প্রযোজনার পাশাপাশি কলকাতার ফ্লিপবুকও আছে সহ প্রযোজক হিসেবে। জসীম আহমেদ তিনটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন। এগুলো হলো ‘দাগ’, ‘অ্যা পেয়ার অফ স্যান্ডেল’ ও ‘চকোলেট’।

Tags: অপি করিমঋত্বিক চক্রবর্তীকলকাতাচান্দ্রেয়ী ঘোষপরাণ বন্দ্যোপাধ্যায়বইমেলাব্রাত্য বসুমায়ার জঞ্জাললিড বিনোদনসিনেমাসোহেল মণ্ডল
Previous Post

মেসিকে পিএসজিতে রেখে দেয়ার চিন্তা ‘বাজে সিদ্ধান্ত’

Next Post

চ্যাটজিপিটির পাল্টা বার্ড নিয়ে আসছে গুগল

Next Post
চ্যাটজিপটির প্রতিদ্বন্দ্বী বার্ডের ধারণা দেখাচ্ছে ডিজিটাল চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাটজিপিটির পাল্টা বার্ড নিয়ে আসছে গুগল

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার দুই মেয়র ও রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT