চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে পিএসজিতে রেখে দেয়ার চিন্তা ‘বাজে সিদ্ধান্ত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল তারকা লিওনেল মেসি পিএসজির জার্সিতে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি বাড়ানো হবে খুবই বাজে সিদ্ধান্ত, বলছেন ফরাসিদের সাবেক উইঙ্গার জেরোমি রোথেন। পার্ক ডে প্রিন্সেসে মেসিকে রেখে দেয়ার পিএসজির ইতিবাচক মনোভাবকে এভাবেই সতর্ক করেছেন তিনি।

‘মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হবে বাজে সিদ্ধান্ত। একইসঙ্গে মেসি, নেইমার এবং এমবাপেকে রাখা কঠিন। তার উপর রয়েছে বেতন, যে বিষয়টিতে পিএসজি আটকে আছে। মেসির বেতন থেকে আর্থিক বিষয়টি উৎরানো সম্ভব। এটার মাধ্যমে নতুন খেলোয়াড় এনে দলের উন্নতি সম্ভব। এ কারণেই মেসির চুক্তি বাড়ানো বাজে সিদ্ধান্ত হবে।’

‘আমি বুঝি না কেনো মেসি ক্লাবটিতে তার যাত্রা বাড়াতে চাচ্ছে। ক্লাবকে এগিয়ে নেয়ার জন্য তার কোনো পদক্ষেপ নেই। সে কখনই দর্শকদের ধন্যবাদ দেয় না, মাথা নিচু করে চলে যায়। এমনকি সে যখন গোল উদযাপন করে, দর্শকরা তাকে দুয়ো দেয়। এজন্যই তাকে রেখে দেয়া ঠিক হবে না।’ মনে করছেন পিএসজির সাবেক মিডফিল্ডার।

রোথেন অবশ্য স্বীকার করেছেন, বিশ্বসেরা মেসিকে রেখে দেয়া ক্লাবটির জন্য ইতিবাচকও হবে। কিন্তু নতুনদের নিয়ে দল গোছানোর সময় এসেছে।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী ও বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের চুক্তির মেয়াদ শেষ হবে এই গ্রীষ্মে। ফরাসি জায়ান্টরা মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারে ইতিবাচক। ২০২১ সালে মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে আসেন এলএম থার্টি।

Tags: আর্জেন্টিনাএমবাপেনেইমারপিএসজিফ্রান্সমেসিলিড স্পোর্টস
Previous Post

গমের ট্রাকে বালি-কংক্রিট

Next Post

‘মায়ার জঞ্জাল’ থেকে তিন মিনিট

Next Post
বাংলাদেশি নারী ঘরে বসে, চিন্তিত ও উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মায়ার জঞ্জাল’ থেকে তিন মিনিট

চ্যাটজিপটির প্রতিদ্বন্দ্বী বার্ডের ধারণা দেখাচ্ছে ডিজিটাল চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাটজিপিটির পাল্টা বার্ড নিয়ে আসছে গুগল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT