চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁপন তুলেই এলো ‘হুব্বা’র ট্রেলার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 21, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার ট্রেলার দেখছেন একজন নারী, পেছনে ছবি ও ক্যামেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে!’- এমন ট্যাগ লাইন জুড়ে দিয়েই গত সপ্তাহে ‘হুব্বা’র প্রথম পোস্টার শেয়ার করে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনস। এবার এলো ছবিটির ট্রেলার। ট্যাগ লাইনটির মতো সত্যি সত্যিই কাঁপন ধরালেন গ্যাংস্টার হুব্বার চরিত্রে বাংলাদেশের মোশাররফ করিম!

অভিনয় বাচন ভঙ্গি আর সংলাপে ‘হুব্বা’র ট্রেলার মাতিয়ে দিয়েছেন মোশাররফ একাই। কলকাতার এই ছবিটি শোনা যাচ্ছে আগামি জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

গেল নভেম্বরের শেষ সপ্তাহে ‘হুব্বা’ মুক্তির কথা ছিলো। কিন্তু শেষ সময়ে এসে সিনেমাটি মুক্তি পিছিয়ে জানুয়ারির ১৯ তারিখ ঠিক করা হয়। সিনেমাটির মুক্তি পেছানো নিয়ে পরিচালক ব্রাত্য বসু তখন জানান, ডিসেম্বরে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, শাহরুখ খানের ‘ডানকি’ এবং দক্ষিণী নায়ক প্রভাসের ‘সালার’ মুক্তির কারণেই ‘হুব্বা’ মুক্তি পিছিয়ে দেয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা সংস্থা।

অর্থ্যাৎ বক্স অফিসে বিগ বাজেটে নির্মিত ছবির সাথে ক্লেশ এড়াতেই এমন সিদ্ধান্ত প্রযোজকদের। কলকাতায় মোশাররফ করিমের দ্বিতীয় সিনেমা ‘হুব্বা’। যেখানে অভিনেতাকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

ট্রেলারে উঠে এসেছে চৌকস গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ! এই ছবিতে মোশাররফ করিমকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেই রূপে এরআগে দেখা যায়নি তাকে।
পরিচালক ব্রাত্য জানান, থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে ‘হুব্বা’। ছবিতে নাম ভূমিকায় মোশাররফ করিম ছাড়াও পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে ইন্দ্রনীল সেনগুপ্তকে। এছাড়া আরও অভিনয় করেছেন শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

Tags: কলকাতাট্রেলারব্রাত্য বসুমোশাররফ করিমলিড বিনোদনসিনেমাহুব্বা
Previous Post

নতুন পোস্টপেইড প্যাকেজ ‘সিলেক্ট’ নিয়ে এলো বাংলালিংক

Next Post

বাংলাদেশের যে প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাবে ‘ডানকি’

Next Post
বাংলাদেশের সিনেমা ডানকি এর একটি দৃশ্য, যেখানে অভিনেতা মারামারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের যে প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাবে 'ডানকি'

রোহিঙ্গা শিবিরের বিস্তৃত এলাকা, টিনের ঘর ও সরু পথসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই তিন হত্যাকাণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT