চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই তিন হত্যাকাণ্ড

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:42 অপরাহ্ন 21, ডিসেম্বর 2023
in কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা শিবিরের বিস্তৃত এলাকা, টিনের ঘর ও সরু পথসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘণ্টা পার না হতেই আরও এক রোহিঙ্গা যুবক নিহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উখিয়া উপজেলার ১৫ নম্বর জামতলী ক্যাম্পে দুষ্কৃতিকারীরা মোহাম্মদ আয়ুব নামে এক রোহিঙ্গা যুবককে খুন করে পালিয়ে যায়।

এসময় দুষ্কৃতিকারীদের হামলায় আরও দুই রোহিঙ্গা আহত হয়েছে। নিহত মোহাম্মদ আয়ুব ১৫ নম্বর ক্যাম্পের ই ৬ ব্লকের মোহাম্মদ সাদিকের পুত্র।

এ নিয়ে বৃহস্পতিবার একদিনেই রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের হামলায় ক্যাম্পের এক হেড মাঝিসহ তিন রোহিঙ্গা নিহত হলো। এ ঘটনায় ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতংক বিরাজ করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ১০-১২ জনের একদল রোহিঙ্গা দুষ্কৃতকারী জামতলী ১৫ নম্বর ক্যাম্পের ই ব্লকে হামলা চালায়। দুষ্কৃতিকারীরা আয়ুবকে ছুরিকাঘাত ও গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় আয়ুব। এ ঘটনায় আরও দু’জন রোহিঙ্গা গুরুতর আহত হয়। আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামতলী রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের মিডিয়া সেলের প্রধান এএসপি সালাহউদ্দিন কাদের জানান, ঘটনার পরপরই ক্যাম্পে এপিবিএন পুলিশের পাহারা জোরদার করা হয়েছে।

এর আগে আজ ভোরে উখিয়া ১৭ ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল্লাহ এবং ছুরিকাঘাত ও গুলিতে নাদির হোসেন নামে ক্যাম্পের হেড মাঝি নিহত হয়।

ওসি মো. শামীম হোসেন জানান, আজ বৃহস্পতিবার ভোর রাতে একদল দুষ্কৃতিকারী ৪ নম্বর মধুরছরা ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি নাদির হোসেনকে ঘর থেকে ডেকে রাস্তায় নিয়ে গিয়ে উপুর্যুপরি ছুরিকাঘাত ও গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। নাদির হোসেন ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি (বা কমিউনিটি লিডার) ও মৃত সৈয়দ আহমেদের পুত্র।

অপরদিকে আজ বৃহস্পতিবার ভোরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ৭-৮ জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিনের পুত্র আব্দুল্লাহকে ঘর থেকে অস্ত্রের মুখে বের করে পাশে বাজারের রাস্তায় নিয়ে আসে। সন্ত্রাসীরা এক পর্যায়ে আব্দুল্লাহকে রাস্তায় ফেলে বুকে উপুর্যুপরি গুলি করে।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা সটকে পড়ে। পুলিশ গুরুতর আহত গুলিবিদ্ধ আব্দুল্লাহকে ক্যাম্পের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহত রোহিঙ্গা যুবক আব্দুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

ওসি আরও জানান, ঘটনার পরপরই ক্যাম্প এলাকায় এপিবিএন পুলিশের পাহারা বাড়ানো হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গাভিত্তিক সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এই তিন হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

Tags: দুষ্কৃতকারী
Previous Post

বাংলাদেশের যে প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাবে ‘ডানকি’

Next Post

ট্রেনে আগুন দেওয়ার সাথে জড়িতরা শনাক্ত: ডিবি প্রধান

Next Post
শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে আগুন দেওয়ার সাথে জড়িতরা শনাক্ত: ডিবি প্রধান

শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ অফিসে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থীদের বাধা দেয়া যাবে না: শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT