চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর ট্রেলার দেখে ‘জঘন্য’ বলছেন দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 08, মে 2026
in বিনোদন
A A
শাকিল আহমেদ গানের মঞ্চে পারফর্ম করছেন, sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটককে টেনেটুনে লম্বা করে সার্টফিকেশন বোর্ড থেকে অনুমতি নিয়ে সিনেমা হিসেবে চালিয়ে দেয়ার অভিযোগের মধ্যেই মুক্তি পেল বিতর্কিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এর ট্রেলার! আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হাসান জাহাঙ্গীর পরিচালিত এই সিনেমা।

বৃহস্পতিবার (৭ মে) নির্মাতা প্রকাশ করেছেন এর ট্রেলার। প্রায় পৌনে চার মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলারটি নির্মাতার ফেসবুকে পোস্ট তিন হাজারের অধিক মন্তব্যে দর্শক কড়া সমালোচনার পাশাপাশি কটাক্ষ করে মন্তব্য করেন।

সেইসব মন্তব্যে নেটিজেন ও দর্শকরা বলছেন, কেন টাকা খরচ করে এগুলো নির্মাণ করতে হয়? কারা দেখবে এসব?

শত শত দর্শকদের মন্তব্য ছিল এমন, ‘জঘন্য ট্রেলার’। অরণ্য বিজয় নামে একজন লিখেছেন, ‘এভাবে ফালতু বাজে সিনেমা ইন্ড্রাস্টি শেষ করে দিবে। এটা কোনভাবেই রিলিজ করতে দেয়া উচিত হবে না’। আবদুর রহমান লিখেছেন, এইসব সিনেমাগুলো নাটকের চেয়েও ফালতু জঘন্য। এগুলো ইউটিউবেও চলবে না সিনেমা হলে দূরের কথা। জাহিদ চৌধুরী লিখেছেন, ট্রেলারের মাধ্যমে আমরা পুরো মুভিটা দেখে নিলাম।

ট্রেলার দেশে কাশেম উদ্দিন লিখেছেন, এর চেয়ে পোলাপানে ভালো ভিডিও বানায়। সোহাগ আহমেদ লেখেন, এর চেয়ে এখন নাটকের ট্রেলার সুন্দর হয়। নাজমুল ইসলাম লিখেছেন, ওমর সানী তো ঠিকই বলেছিল। এটা কোনোভাবেই সিনেমা হয় না। এটা তো আসলেই নাটক, তবুও জঘন্য ট্রেলার।

পরিচালনার পাশাপাশি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। সঙ্গে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।

কদিন আগে এক ভিডিওবার্তায় ওমর সানী বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ কোনো সিনেমা নয়, এটি একটি নাটক হিসেবে যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। দর্শক যেভাবে মৌসুমীকে দেখে অভ্যস্ত, কাজটি সেই প্রত্যাশার সঙ্গে যায় না। তাই ছবিটির মুক্তি বন্ধের আহ্বান জানাই।

ভিডিওতে নিজের অবস্থান তুলে ধরেন মৌসুমী। তিনি জানান, নির্মাতার (হাসান জাহাঙ্গীর)-এর অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি এক ঘণ্টার নাটকে কাজ করতে রাজি হন এবং কয়েক দফায় শুটিংও করেন।

পরে নির্মাতা তাকে জানান, ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিছবি হিসেবে মুক্তি দেওয়া হবে এবং সে অনুযায়ী পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়। কিন্তু পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, কাজটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এবং সেন্সর সনদও পেয়েছে। মৌসুমী জানান, এটি তার কাছে বিস্ময়কর।

মৌসুমীর অভিযোগ, তার অজান্তেই কাজটিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে ‘কাটপিসের মতো ব্যবহার’ করা হয়েছে, যা তিনি অনৈতিক বলে মনে করছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মৌসুমী চলচ্চিত্র সংশ্লিষ্ট পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, মৌসুমীর পাশাপাশি এতে অভিনয় করা জেবা জান্নাত, সিয়াম মৃধারাও জানান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ কোনোভাবেই সিনেমা নয়। তাদের নাটক বলে কাজ করিয়ে সেই দৃশ্যগুলো সিনেমায় ব্যবহার করা হয়েছে। তারা বলেন, এতে ইন্ডাস্ট্রির পরিবেশ নষ্টের পাশাপাশি শোবিজের কাজের সততাকে প্রশ্নবিদ্ধ করে।

এতসব অভিযোগ মাথায় নিতে নারাজ হাসান জাহাঙ্গীর। তিনি জানান, রিলিজের পর দর্শক এই সিনেমা থেকে অনেক ইতিবাচক বার্তা পাবে।

Tags: কন্ট্রাক্ট ম্যারেজসিনেমাহাসান জাহাঙ্গীর
Previous Post

নোট ও গাইড বই থাকবে না: শিক্ষামন্ত্রী

Next Post

মিষ্টি জান্নাত বললেন ‘চাইল্ডহুড থেকে তাকে আমার পছন্দ’

Next Post
একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিষ্টি জান্নাত বললেন ‘চাইল্ডহুড থেকে তাকে আমার পছন্দ’

একজন যুবক তার ছোট ভাইকে পিঠে নিয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অজপাড়া গাঁ থেকে সোজা বলিউডে দুই ভাই!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT