চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজপাড়া গাঁ থেকে সোজা বলিউডে দুই ভাই!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 08, মে 2026
in বিনোদন
A A
একজন যুবক তার ছোট ভাইকে পিঠে নিয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক সেকেন্ডের গান, একটি মোবাইল ক্যামেরা আর হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠ! এতেই বদলে গেছে দুই ভাইয়ের জীবন! সামাজিক যোগাযোগমাধ্যমের রিলস বানাতে বানাতেই আজ তারা পৌঁছে গেছেন বলিউডের ঝলমলে দুনিয়ায়।

বলছি কিশোর মন্ডল ও তার ছোট ভাই কৃষ মন্ডলের কথা। পশ্চিমবঙ্গের অজপাড়া গাঁ থেকে উঠে আসা এই দুই ভাই এখন কোটি মানুষের পরিচিত মুখ। বিশেষ করে ছয় বছর বয়সী কৃষের সরলতা আর কণ্ঠের মায়া যেন আলাদাভাবে ছুঁয়ে গেছে শ্রোতাদের হৃদয়।

দুই ভাই বলিউডে সেজে পারফর্ম করছে, ঐতিহ্যবাহী পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ ইনস্টাগ্রামে @কিশোর_মন্ডল_অফিশিয়াল অ্যাকাউন্টে নিয়মিত গান পোস্ট করেন কিশোর। জনপ্রিয় নানা গানের কাভার করেন তিনি, আর তাতে সঙ্গ দেয় ছোট্ট কৃষ। বড় ভাইয়ের পরিণত কণ্ঠ আর ছোট ভাইয়ের নিষ্পাপ গায়কি, এই জুটিই হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় শক্তি।

সামাজিক মাধ্যমে তাদের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। ইনস্টাগ্রামেই তাদের অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে প্রায় দেড় কোটি! কয়েক সেকেন্ডের ভিডিওতেই লাখ লাখ মানুষ মুগ্ধ হচ্ছেন তাদের গানে।

বাবা ও ছেলে হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
রিলসে গান গেয়ে দুনিয়া মাত, এবার বলিউডে কিশোর ও কৃষ

গত বছর অনুব জৈনের জনপ্রিয় গান ‘জো তুম মেরে হো’ গেয়ে ভাইরাল হন এই দুই ভাই। ভিডিওটি প্রকাশের পর অল্প কয়েকদিনেই মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়। শুধু সাধারণ দর্শকই নন, মুগ্ধ হন গানের মূল শিল্পীও। অনুব জৈন নিজেই মন্তব্য করে দুই ভাইয়ের প্রশংসা করেছিলেন।

এতেই থেমে থাকেনি তাদের যাত্রা। ইতোমধ্যে শান ও সোনু নিগম-এর মতো জনপ্রিয় সংগীতশিল্পীদের নজর কেড়েছেন তারা। ছোট্ট কৃষের গান শুনে বিস্ময়ও প্রকাশ করেছিলেন শান।

সাধারণ পরিবেশে, একেবারে সহজ-সরল উপস্থাপনাতেই গান করেন তারা। তবে তাদের গানে যত্ন আর আন্তরিকার কোনো অভাব নেই। আর এই আন্তরিকতাই মানুষকে টানছে সবচেয়ে বেশি।

দর্শকদের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে থাকা ছয়জন তরুণ-তরুণী. Channel i News - চ্যানেল আই নিউজ
তারকা অভিনেতাদের সাথে এখন সিনেমার প্রচারণাতেও কৃষ ও কিশোর

সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা এবার তাদের পৌঁছে দিয়েছে বলিউডে। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘পতী পত্নী অর উহ দো’-এর নতুন গান ‘হামনে ওয়াহি লাগায়া দিল’-এ কণ্ঠ দিয়েছেন কিশোর ও কৃষ মন্ডল।

জনপ্রিয় শিল্পী বাদশার সংগীতায়োজনে গানটিতে বাদশা ও ইপ্সিতাও কণ্ঠ দিয়েছেন। আর এই সিনেমাটিতে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, সারা আলি খান, ওয়ামিকা গাব্বি এবং রাকুল প্রীত সিং এর মতো তারকারা।

শুধু গানেই নয়, এই তারকা অভিনয়শিল্পীদের সাথে সিনেমার প্রচারণাতেও এখন দেখা যাচ্ছে এই দুই ভাইকে। রিলসের ছোট্ট পর্দা পেরিয়ে তারা এখন বলিউডের বড় মঞ্চে।

Tags: গানফেসবুকবলিউডরিলসসংগীতসিনেমা
Previous Post

মিষ্টি জান্নাত বললেন ‘চাইল্ডহুড থেকে তাকে আমার পছন্দ’

Next Post

‘মার্কিন অবরোধেও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান’

Next Post
আন্তর্জাতিক মানচিত্রে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'মার্কিন অবরোধেও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান'

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT