চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
8:18 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
তীরনই নদী

তীরনই নদী

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ভূল্লী এলাকায় পৃথক দুটি স্থানে নদীতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

​নিহত শিশুরা হলো—রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রামের জাহিদ হাসানের ছেলে এহেসান (৫) ও একই গ্রামের আবুল কালামের ছেলে কাউসার (৫)।

অপর নিহত শিশু হলো ভূল্লী উপজেলার শুখান পুখুরী ইউনিয়নের বাংরোড (মন্ডলপাড়া) এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হোসাইন আহমেদ (৫)।
​
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রাণীশংকৈলের জগদল বস্তি গ্রামে এহেসান ও কাউসার নদীর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা দুজনই তীরনই নদীতে পড়ে ভেসে যায়। টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই শিশু দুটির মৃত্যু হয়।

​রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খেলাধুলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশু দুটি। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

​অন্যদিকে একই দিন দুপুরে ভূল্লীর শুখান পুখুরী এলাকায় বন্ধুদের সঙ্গে পাশের ভূল্লী নদীর বাংরোড স্লুইসগেটে গোসল করতে যায় পাঁচ বছরের শিশু হোসাইন আহমেদ। গোসলের একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায় সে। পরবর্তীতে তাকে নদী থেকে উদ্ধার করা হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags: রাণীশংকৈল
Previous Post

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক সাইমুম পারভেজ

Next Post

লিটনকে অধিনায়ক করে এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ

Next Post

লিটনকে অধিনায়ক করে এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ

যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT